মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

আমি এলাকায় ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করবো: ফজলে হুদা বাবুল

সোহেল রানা, নওগাঁ
সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৫ অপরাহ্ন

“আপনাদের যে ভাষা আছে সেটা সংরক্ষণ করতে হবে। যেখানে আপনাদের ভাষার চর্চা হবে আর এই জন্য আমি এলাকায় ভাষা ও সাংস্কৃতি একাডেমি তৈরি করবো”। ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীদের নিয়ে শিক্ষা সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী এবং কেন্দ্রীয় কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল।

সোমবার (২২ডিসেম্বর) দুপুর ২টায় উপজেলার কমিউনিটি সেন্টারে বদলগাছী উপজেলা আদিবাসী ছাত্র সমাজের উদ্যোগে “ব্যক্তি ও সমাজ গঠনে শিক্ষার ভূমিকা” শীর্ষক অনুষ্ঠানে উপজেলা আদিবাসী ছাত্র সংগঠনের সভাপতি তপু পাহানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সনাতন পাহানের সঞ্চালনায় অন্যান্যদের সাথে আরও বক্তব্য দেন তপু পাহান, সনাতন পাহান, রূপবতী রাণী, মমতা লাকড়া।

প্রধান অতিথি ফজলে হুদা বাবুল বলেন, আমি রাজনীতিতে আসার পর এই এলাকার কোনো নেতাকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে কখনো কথা বলতে দেখিনি। আপনাদেরকে উন্নত না করলে বাংলাদেশ পিছিয়ে যাবে। তাই আপনাদের বাদ দিয়ে কিছু করতে গেলে সফল হওয়া যাবে না। মোট কথা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মের লোকজনকে উন্নত করা লাগবে। দেশনায়ক তারেক রহমান বলেছেন মানুষকে ভালোবাসা দিতে হবে, আর্থিক সচ্ছলতা ও শিক্ষার নিশ্চয়তা দিতে হবে। কারণ শিক্ষা ব্যক্তি জীবনকে আলোকিত করার পাশাপাশি একটি সচেতন, মানবিক ও নৈতিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষার প্রসারের মাধ্যমেই সামাজিক বৈষম্য দূর করে উন্নত জাতি গঠন সম্ভব এবং শিক্ষায় গড়ে ওঠে আলোকিত মানুষ ও উন্নত সমাজ।

তিনি আরও বলেন, আপনারা বছরে ৪ থেকে ৫ মাস বেকার থাকেন। এই বেকার সময়টুকু আপনাদেরকে নিয়ে ভাবতে হবে। তাহলেই আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা করাতে পারবেন। আর আপনাদের মধ্যে যারা মেধাবী সে সকল শিক্ষার্থীদের দায়িত্ব আমি নিলাম এবং সরকারি সহয়তার জন্য আপনাদের কারো কাছে যেতে হবে না। শতভাগ সরকারি সুবিধা পাবেন। আপনাদের অনেক প্রতিভা আছে। আপনাদের সাংস্কৃতিক যে সৃজনশীলতা এটা বিকশিত করার জন্য আমার যা করার প্রয়োজন আমি সেটাই করবো।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপবতি তির্কি, কমল পাহান, সুশেন পাহান, কালিপদ টপ্যা, সাগর পাহান, রিমন টপ্য, পল্লব তিগ্যা, সুমন কুমার, রিপন পাহান, প্রদীপ পাহান, বিধান পাহান, শিপন কুমার তেলী, মতিন পাহান সহ ক্ষুদ্র নৃ গোষ্ঠীর প্রায় দুই হাজার নারী পুরুষ। পরে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও আগত ক্ষুদ নৃ গোষ্ঠী পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরো খবর