সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু কাপ্তাইয়ের নতুন বাজার মাঠে কোরবানির পশুর হাট: পাহাড়ি গরুর ব্যাপক চাহিদা লালমনিরহাটে ৫০ বছর বয়সের নারীকে ধর্ষণের পর হত্যা ঠাকুরগাঁওয়ে রামিসাসহ দেশব্যাপী ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

আ’লীগ এমপির কাছ থেকেও ৫ কোটি টাকার চাঁদা নেয় রিয়াদ ও তার দল

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ১২:০২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ ও তার দলের বিরুদ্ধে চাঁদাবাজির আরও এক গুরুতর অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের আরেক সাবেক এমপি আব্দুল কালাম আজাদের কাছ থেকে প্রায় ৫ কোটি টাকার চেক আদায়ের অভিযোগ উঠেছে রিয়াদের বিরুদ্ধে।

বুধবার (৩০ জুলাই) দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকায় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে পুলিশ ও আজাদের বরাতে জানানো হয়, রিমান্ডে থাকা রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া ২ কোটি ২৫ লাখ টাকার চেক আজাদের নামে ইস্যু করা। তিনি নবম জাতীয় সংসদে রংপুর-৬ আসনের এমপি ছিলেন।

ওই পত্রিকাকে দেওয়া এক বক্তব্যে সাবেক এমপি আজাদ বলেন, গত ২৬ জুন রিয়াদের নেতৃত্বে ১০–১২ জনের একটি দল তার অফিসে এসে হুমকি দিয়ে বলে, ‘টাকা দেবেন, না জুতার বাড়ি খাবেন?’ পরবর্তীতে তার কাছ থেকে মোবাইল ফোন ও ৫ কোটি টাকার চেক নিয়ে যায় তারা। তবে কিছুদিন পর মোবাইলটি ফেরত দেওয়া হয়।

আজাদ অভিযোগ করেন, হামলাকারীরা তাকে শেখ হাসিনার ‘দোসর’ আখ্যা দিয়ে চাঁদা দাবি করে ভয়ভীতি দেখায়। বর্তমানে বিষয়টি তদন্তাধীন থাকায় তিনি বিস্তারিত মন্তব্য করতে চাননি।

এর আগে গত ২৬ জুলাই গুলশানে আরেক আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে রিয়াদসহ পাঁচজনকে আটক করে পুলিশ। শাম্মীর স্বামী অভিযোগ করেন, তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়, যার মধ্যে ১০ লাখ টাকা দিতে বাধ্য হন তিনি।

এ ঘটনায় কলাবাগান থানায় মামলা দায়ের হয়েছে এবং রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে থাকা অন্য তিনজন হলেন—ইব্রাহীম হোসেন মুন্না, সাকাদাউন সিয়াম এবং সাদাব। এ ঘটনার পর অভিযুক্তদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রিয়াদের বাসা থেকে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ চেকের উৎস ও ব্যবহার খতিয়ে দেখা হচ্ছে। গুলশান থানার ওসি হাফিজুর রহমান জানান, রিয়াদ ও তার সহযোগীরা আর কার কার কাছ থেকে চাঁদাবাজি করেছে তা তদন্তের আওতায় আনা হচ্ছে।

সূত্র : দ্য ডেইলি স্টার
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর