শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত-২ চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাঁই জল উৎসবে আনন্দে মাতোয়ারা হাজার দর্শক সুস্থ জীবন গঠনে নিরাপদ খাদ্য নিশ্চিতে সকলকে আন্তরিক হতে হবে : ফারাহ শাম্মী ঐতিহ্য-উচ্ছ্বাসে পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য বহিঃ প্রকাশ: প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত, সংবর্ধনায় সিক্ত এ্যাড.ভট্টু লালমোহনে আন্তঃজেলা মাদক ও জাল টাকার ব্যবসায়ী আটক পারকি পর্যটন কমপ্লেক্স নির্মাণে অনিয়মের অভিযোগে আনোয়ারায় মানববন্ধন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের লক্ষাধিক সদস্যপূর্তি অনুষ্ঠান-২৫ শে এপ্রিল, ২০২৬

বিমানবন্দরে স্বর্ণ পাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক :
সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ তিনটি পৃথক ঘটনায় মোট ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে। এসময় তিনজনকে আটক করা হয়েছে।

এয়ারপোর্ট আর্মড পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার বিমানবন্দরের বহির্গমন ও আগমনী টার্মিনালের গোলচত্ত্বর এলাকায় মো. সালেহ ফয়সাল (২৭)কে ২৯৩.৫০ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। এর বাজার মূল্য ৩৬ লাখ ১০ হাজার ৫০ টাকা।

একইদিন দুপুরে ২নং আগমনী টার্মিনালের মিডিয়া কর্ণার সংলগ্ন এলাকায় মনিরুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ৩৯৫ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়। এর আনুমানিক বাজার মূল্য ৪৬ লাখ ২১ হাজার ৫০০ টাকা।

উভয় ঘটনায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের ধারায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও মাসুম রানা (৩২) নামে এক ব্যক্তিকে ২নং আগমনী টার্মিনালে ১৯৯ গ্রাম স্বর্ণালঙ্কারসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে স্বর্ণ আনার সঙ্গে জড়িত। এছাড়া দীর্ঘদিন ধরে তারা বিমানবন্দরে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের রিসিভার হিসেবে কাজ করে আসছে।

এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অপারেশনাল কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বিমানবন্দর এলাকায় চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে আমরা সতর্ক। স্বর্ণ চোরাচালান রোধে বরাবরের মতোই শক্ত অবস্থানে আছি।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর