শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি সুনামগঞ্জে লক্ষ্য এখন বিষমুক্ত ও রপ্তানিযোগ্য কৃষি কিশোরগঞ্জে ধর্ষণ চুরি মামলার আসামী আটক নিজ স্ত্রীকে হত্যা করে দেহ খন্ডবিখন্ড,স্বামী গ্রেফতার  সরিষাবাড়ীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা -২০২৬ অনুষ্ঠিত নবীনগরে উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে বর্ষবরণ উৎসব ও গণসংগীত অনুষ্ঠিত 

ডাকসু নির্বাচনে ফরম সংগ্রহের শেষ দিন সিনেট ভবনে প্রার্থীদের হিড়িক

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন নগর-মহানগর ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিন মনোনয়ন সংগ্রহের হিড়িক পড়েছে প্রার্থীদের মাঝে। সোমবার (১৮ আগস্ট) সকাল থেকেই নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তার কক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছে ক্যাম্পাসের সকল স্বতন্ত্র ও ক্রিয়াশীল ছাত্রসংগঠনের নেতারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, সিনেট ভবনে প্রার্থীদের ভিড়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্যানেল ঘোষণা করেনি কোনও ছাত্রসংগঠন। তবে আরও আগেই ইসলামী ছাত্র আন্দোলন তাদের প্যানেল ঘোষণা করেছিল।

জানা গেছে, শেষ মুহূর্তে আরও ‘ইনক্লুসিভ’ প্যানেল তৈরি করতেই অনেকে শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। কেউ কেউ বলছেন এটা নির্বাচনি কৌশল। আবার অনেকে এখনও পুরোপুরিভাবে প্যানেল গুছিয়ে আনতে পারেননি।

বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “নির্বাচনি কৌশল হিসেবে অনেকে শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করে থাকে। তাছাড়া নিজেদের মধ্যে আলোচনা চলে কীভাবে আরও ভালোভাবে প্যানেল সাজানো যায়। আমরাও নির্বাচনি কৌশল হিসেবেই শেষ মুহূর্তে মনোনয়ন ফরম সংগ্রহ করতে চাচ্ছি।”

এদিকে, সকাল ১১টায় ইসলামি ছাত্র শিবিরের প্যানেল ঘোষণার কথা থাকলেও সেটা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। তবে, দলটির কেন্দ্রীয় নেতাদেরকে সিনেট ভবনে দেখা গেছে।

দুপুর আড়াইটায় ফরম সংগ্রহ করবে ছাত্রদলের প্যানেল। এর আগেই ফরম নেবে গণতান্ত্রিক ছাত্র সংসদ, স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ ও ছাত্র অধিকার পরিষদের প্যানেল, ফরম সংগ্রহ করবে বামপন্থী শিক্ষার্থী নেতাদের জোট এবং অন্যরা।

এদিকে, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য ‘ নামক প্যানেলে একদল স্বতন্ত্র প্রার্থীকে মনোনয়ন সংগ্রহ করতে দেখা গেছে। তাদের মধ্যে অন্যতম জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক উমামা ফাতেমা।

উল্লেখ্য, তফসিল অনুযায়ী মনোনয়ন ফরম বিতরণ শুরু হয় ১২ আগস্ট। গতকাল পর্যন্ত ছয় দিনে ডাকসুতে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেন ১২৫ প্রার্থী। তাদের মধ্যে ভিপি পদে ১৯, জিএস পদে দুই, এজিএস পদে পাঁচ, সম্পাদক পদে ৪৪ এবং সদস্য পদে ৫৫ জন ফরম নেন। এখন পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৮ জন। এদের মধ্যে বেশিরভাগই স্বতন্ত্র পদপ্রার্থী হলেও আজ একত্রে সব ছাত্রসংগঠন ফরম সংগ্রহ করছেন।
ঢাকাপ্রতিদিন /এআর


এই বিভাগের আরো খবর