শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন ঘাটাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫

আ’লীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ভোগের বস্তু মনে করেছিলো: মামুনুল হক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর)
বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫, ২:০৮ অপরাহ্ন

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতাকে ত্যাগের বস্তু নয় বরং ভোগের বস্তু মনে করেছিলো। কিন্তু ইসলাম ক্ষমতাকে ভোগের নয় ত্যাগের জিনিস বলে। ভোগের রাজনীতি বাদ দিয়ে ত্যাগের রাজনীতি করতে হবে। যারাই ক্ষমতায় আসে, তারাই আগে ভোগ বিলাসের চিন্তা করে।

গতকাল মঙ্গলবার (০৭ জানুয়ারী) রাতে ফরিদপুরের সালথার বড় লক্ষনদিয়ায় মাওলানা ছায়েনুদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ইসলামী মহা সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশে প্রচলিত পশ্চিমা সংস্কৃতির রাজনৈতিক ব্যবস্থা লক্ষ লক্ষ যুবক ছেলেদের লালন করে, যার ফলে দেশে যুবসমাজ ভালো কাজে নিয়োগ পায় না, এজন্য দেশে বেকারত্ব বেড়েছে। তাই সমাজে এমন একধারার রাজনীতির বাস্তবায়ন করতে হবে যে রাজনীতি হবে ত্যাগের রাজনীতি ভোগের রাজনীতি নয়, তা হবে দেওয়ার রাজনীতি নেওয়ার রাজনীতি নয়, জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি আমরা কায়েম করতে চাই। ঈমানদাররা যদি ক্ষমতায় আসে তাহলে দেশে লুটপাট ও দূর্নীতি বন্ধ হয়ে যাবে। ঈমানদাররা যখন ক্ষমতায় আসবে তখন সব কিছুতেই শান্তি বিরাজ করবে। সমাজে কোন দারিদ্রতা থাকবে না। সমাজ থেকে অন্যায় অপরাধ কমে যাবে।

ইসলামী মহাসম্মেলনটি হাফেজ মাওলানা রেজাউল হক বিন ছায়েনুদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, ঢালকানগর মাদ্রাসার মুহতামিম মুফতি জাফর আহমেদ, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও বায়তুলমাল সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন, খেলাফত যুব মজলিস ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা মিজানুর রহমান, শামসুল উলুম মাদ্রাসার মুহতামিম মুফতি কামরুজ্জামান, চর কমলাপুর মাদ্রাসার মুহতামিম আল্লামা হেলালুদ্দিন, শাকপালদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা লিয়াকত আলী, খেলাফত যুব মজলিস জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, বাইতুলমাল সম্পাদক মোল্লা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহমুদ হাসান ফায়েক, খেলাফত ছাত্র মজলিসের পশ্চিম জেলা শাখার সভাপতি মোল্লা রুহুল আমিন, খেলাফত যুব মজলিসের মজলিসে আমেলা সদস্য হাফেজ মুহাম্মাদুল্লাহ, মাওলানা খবির উদ্দিন সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরো খবর