মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

আস-সুন্নাহ ফাউন্ডেশনের বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পুনর্বাসনে টেকসই কৌশল এবং প্রতিষ্ঠানের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ বিষয়ক গোলটেবিল বৈঠক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ১:৫০ অপরাহ্ন

বন্যা পরিস্থিতি মোকাবিলা ও পুনর্বাসনে টেকসই কৌশল এবং প্রতিষ্ঠানের ভূমিকা ও সমন্বিত উদ্যোগ বিষয়ক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সরদার উদয় রায়হান (নির্বাহী প্রকৌশলী, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণকেন্দ্র, বাংলাদেশ পানি উন্নয়নবোর্ড), ড. হাফিজ আশরাফুল হক (শাহবাজ) (চেয়ারম্যান, উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়), ড. মো. শরিফুল ইসলাম (অধ্যাপক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ বুয়েট) জাওয়াদ ইবনে ফরিদ (প্রভাষক, ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ, ঢাবি), মু. রেজাউল রাকিব (সহযোগী অধ্যাপকম ভূগোল ও পরিবেশ বিভাগ, জাবি), ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম (সহযোগী অধ্যাপক, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, বেরোবি), ড. মুহাম্মদ মাসুদ (তত্ত্বাবধায়ক প্রকৌশলী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড), আরিফ চৌধুরী (সহকারী অধ্যাপক, জলবায়ু ও দুর্যোগ ব্যবস্থাপনা, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), ড. মোহাম্মদ সরোয়ার হোসেন (সহযোগী অধ্যাপক, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি) প্রমুখ।

বৈঠকের শুরুতে ২০২৪ এর বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমের ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেই সাথে তিনি গোলটেবিল বৈঠকের উদ্দেশ্য তুলে ধরে বলেন, এই বৈঠকের উদ্দেশ্য হলো, বন্যায় আস-সুন্নাহ ফাউন্ডেশনের করণীয় সম্পর্কে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. হাফিজ আশরাফুল হক (শাহবাজ) বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রযুক্তির সাহায্য নিয়ে দুর্যোগের পূর্বে দুর্গত অঞ্চলে ব্যাপকহারে সতর্কতামূলক ভয়েস মেসেজ পাঠাতে পারে। পাশাপাশি দুর্যোগের পর বিদ্যুতের চাহিদা মেটাতে ব্যাপকহারে সোলার প্যানেল বিতরণের পরামর্শ দেন তিনি।

ড. মো. শরিফুল ইসলাম বলেন, অঞ্চল ভেদে মানুষের বাড়িঘর নানা রকম। তাই পুনর্বাসনের ক্ষেত্রে দুর্গতদের প্রয়োজন অনুযায়ী গৃহ নির্মাণ করে দেওয়ার পরামর্শ দেন তিনি।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বন্যার প্রস্তুতির ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে মসজিদের মাইক ব্যবহার করে জনসাধারণকে সচেতন করার পরামর্শ দেন। মু. রেজাউল রাকিব বলেন, সবাই যেন পরিকল্পনা অনুযায়ী ঘরবাড়ি ও স্থাপনা তৈরি

ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, বন্যার সময় শুধু পানিবাহিত রোগের ওপর জোর না দিয়ে অন্যান্য সাধারণ রোগের ওপরও জোর দিতে হবে। বিশেষত বৃদ্ধ নারী ও শিশুদের চিকিৎসা নিয়ে কাজ করতে হবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনকে মসজিদভিত্তিক সমাজব্যবস্থা তৈরি করে বন্যায় দুর্যোগ মোকাবিলায় দীর্ঘমেয়াদী কাজ করার পরামর্শ দেন তিনি।

এছাড়া বিভিন্ন দুর্যোগে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ভূমিকা সম্পর্কে আলোচনা করেন প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।

বৈঠক শেষে বিশেষজ্ঞদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন বৈঠকের সভাপতি শায়খ আহমাদুল্লাহ।


এই বিভাগের আরো খবর