বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আ.লীগের উপকমিটি মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ১৯ জানুয়ারী, ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Bangladesh-Awami-League-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন.png

আন্তর্জাতিক ডেস্ক : আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি সারাদেশের মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে। মঙ্গলবার (১৯ জানুয়ারি ২০২১) বঙ্গবন্ধু এভিনিউয়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির প্রথম সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে আরও যা সিদ্ধান্ত হয়, নবগঠিত মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি বুধবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় ধানমন্ডী ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে। এছাড়া ১ মার্চ গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবে। উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটি বছরব্যাপী সমাবেশ করবে এবং মুজিববর্ষ উপলক্ষে সংকলন ও স্মরণিকা প্রকাশ করবে।

সকালে মুক্তিযুদ্ধবিষয়ক উপকমিটির এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি চলমান সিটি করপোরেশন, পৌরসভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একইসঙ্গে দলের নির্দেশনা উপেক্ষা করে বিদ্রোহী প্রার্থী হলে পরিণতি খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

ওবায়দুল কাদের বিভক্ত মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ করে অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা বিভক্তির মধ্যে আছে। এই বিভক্তি মুক্তিযুদ্ধের অর্জন এবং চেতনাকে দুর্বল করে দিচ্ছে। স্বাধীনতাবিরোধী অপশক্তির পৃষ্ঠপোষকতায় উগ্র সাম্প্রদায়িকতা দেশের হাজার বছরের লালিত ঐতিহ্যকে নষ্ট করতে চায়। এদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হতে হবে।

ওবায়দুল কাদের বলেন, জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়ে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির প্রতিভূ বিএনপি বারবার প্রতারণা ও চাতুর্যের আশ্রয় নিচ্ছে। তাদের চাতুর্য আছে কিন্তু নৈতিকতা নেই। জনগণের মুখোমুখি দাঁড়ানোর সৎ সাহস এবং রাজনৈতিক অবস্থানও নেই। বিএনপি নেতারা হঠাৎ ঘুম থেকে জেগে চিরাচরিত মিথ্যাচারের রেকর্ড বাজাচ্ছে। তারা শীতনিন্দ্রায় রয়েছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

উপকমিটির চেয়ারম্যান রশিদুল আলমের সভাপতিত্বে ও সদস্যসচিব ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন আরোমা দত্ত এমপি, ডা. নুজহাত চৌধুরী, অভিনেত্রী শমী কায়সার, সাংবাদিক শাহেদ চৌধুরী, শেখ নাজমুল হক সৈকত প্রমূখ।


এই বিভাগের আরো খবর