সোমবার, ২৫ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ইন্টারনেটের গতি সেকেন্ডে ১.০২ পেটাবিটস

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১:০৯ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন তথ্যপ্রযুক্তি ডেস্ক : দর্শকের পছন্দের শীর্ষ থাকা নেটফ্লিক্সের সব সিরিজ ডাউনলোড করতে দিলেন। চোখের পলক না পড়তেই ডাউনলোড শেষ। নেটফ্লিক্সে কোনো সিরিজ খুঁজতে যতটা সময় লাগে, তার চেয়েও কম সময়ে ডাউনলোড হয়ে যাচ্ছে। এমন নেট কানেকশন থেকে কয়েক হাজার জন একসঙ্গে দেখছে হাই কোয়ালিটি ভিডিও (৮কে); ডাউনলোড হচ্ছে বাফারিং ছাড়াই। বিশ্বকে চমকে দিয়ে এমন অসম্ভবকে সম্ভব করেছে জাপান।

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তৈরি করেছে সুপার হাই স্পিড ইন্টারনেট, যার গতি প্রতি সেকেন্ডে ১.০২ পেটাবিটস (পিবিপিএস), যা যুক্তরাষ্ট্রের গড় ইন্টারনেট গতির তুলনায় ৩৫ লাখ গুণ বেশি। ইন্টারনেটে গতির এ যেন নতুন বিশ্বরেকর্ড।

১ পেটাবিটসের অর্থ এক লাখ ২৫ হাজার গিগাবাইট পার সেকেন্ড, অর্থাৎ এমন গতির ইন্টারনেট থাকলে যে কোনো বড় আকারের ফাইল মুহূর্তেই ডাউনলোড হয়ে যাবে। দ্রুতগতির ইন্টারনেটের মাধ্যমে নেটফ্লিক্সের পুরো লাইব্রেরি সেকেন্ডের মধ্যে ডাউনলোড করে ফেলা সম্ভব। ওয়ারজোনের মতো ভারী ভিডিও গেম ডাউনলোড হয়ে যাবে সেকেন্ডে। তাত্ত্বিকভাবে এমন গতির ইন্টারনেট থাকলে ছয় কোটি গান ডাউনলোড হয়ে যাবে সেকেন্ডের ভেতরে। জাপানের গবেষকরা ১৯ কোর কেবলের মাধ্যমে বহুল আলোচিত হাই স্পিড ইন্টারনেট তৈরি করতে পেরেছেন। অপটিক্যাল ফাইবার পাথ কেবলের বদলে ১৯টি ভিন্ন ফাইবার পাথের মাধ্যমে তৈরি করা বিশেষ কেবল। দেশটির বিজ্ঞানীরা একে তুলনা করেছেন ১৯ লেনের হাইওয়ের সঙ্গে, যার মাধ্যমে ইন্টারনেট গতির বিশ্বরেকর্ড গড়েছে জাপান।

তথ্যপ্রযুক্তির উন্নতি যতটা এগিয়েছে, হাই স্পিড ইন্টারনেটের চাহিদা ঠিক তেমন হারে বেড়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে ইন্টারনেট গতির চাহিদা শুধুই বাড়ছে। তাতে নতুন মাত্রা জুড়ে দিল জাপান।

বিশেষজ্ঞরা বলছেন, যে প্রযুক্তির ব্যবহারে এমন গতি দৃশ্যমান হয়েছে, তাতে ভবিষ্যতে ইন্টারনেট গতিতে বিপ্লব সূচিত হবে। কারণ, এ গতির ইন্টারনেট পেতে নতুন পরিকাঠামো তৈরির প্রয়োজন হবে। এখন ঠিক যে ধরনের অপটিক্যাল ফাইবারনির্ভর ইন্টারনেট ব্যবস্থা প্রচলিত রয়েছে, তার কয়েক ধাপে মানোন্নয়ন করেই এমন পরিষেবার বাস্তব দৃশ্যায়ন সামনে এলো।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর