সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন ওয়ার্ড মহিলা দলের নেতৃবৃন্দের উদ্যোগে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন পাইকগাছায় রাস্তার উপর মাটির বাঁধ, যান চলাচল বন্ধ: বিপাকে স্থানীয়রা মুন্সীগঞ্জে প্রকৌশলীর সরকারি ল্যাপটপ চুরির অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে আমতলীতে মেটাল ফার্মটেক লিমিটেডের উদ্যোগে গ্রাহক সম্মেলন ও মেলা অনুষ্ঠিত আমতলী সরকারী কলেজের সহকারী অধ্যাপক আব্দুল লতিফ মৃধার মৃত্যু কিশোরের সাহসিকতায় প্রাণ বাঁচল বাছুরের কৃষকের জীবনমান উন্নয়নে দৃঢ়ভাবে কাজ করছে বিএনপি সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি আমদানি খরচ বেশি হওয়ায় জ্বালানি তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার পরিবহন ভাড়া ৪০ শতাংশ বাড়াতে চায় মালিক সমিতি রিহ্যাব নির্বাচনে বিজয়ী আব্দুর রাজ্জাক ও মোঃ এমদাদুল হককে বৃহত্তর কুষ্টিয়া অফিসার্স কল্যাণ ফোরামের ফুলেল সংবর্ধনা শিশুর স্বাস্থ্য সুরক্ষায় কাল থেকে সুনামগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন চোখের লেন্স বিক্রি নিয়ে বিরাট নৈরাজ্য মোগটুলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ইছাম উদ্দিন আর নেই সবধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার  কিশোরগঞ্জে মহিলা মাদক ব্যবসায়ী আটক ফুলবাড়ীয়া উপজেলার রাধাকানাই ইউপি – দবরসস্তা-মলঙ্গী খাল (১০ কি:মি:) প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন কাউখালী কাচাঁ নদীর তীরে পরিত্যক্ত চরে কোটি টাকার তরমুজ চাষ ঝালকাঠিতে যুবদল নেতাকে কুপিয়ে আহত, থানায় মামলা গোয়াইনঘাটে সোনালী ফসল বোরোধান কাটা শুরু সালথায় পরকীয়া করতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার এএসআই সুন্দরবন রক্ষায় পিরোজপুরে শিখন ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় ইয়াবাসহ মাদক সম্রাট আরাফাত র‌্যাবের হাতে আটক চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি সুনামগঞ্জে বজ্রপাতের আঘাত: ধান কাটার মৌসুমে শোকের ছায়া অস্তিত্বের সংকটে মনাই: ড্রেজিংয়ের প্রতিশ্রুতি পানি উন্নয়ন বোর্ডের বিএনপি নেতার ওপর হামলা, ওসির বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ চাল বিতরণে অনিয়ম, পাইকগাছায় কার্ডপ্রতি ১০০ টাকা আদায়ের অভিযোগ ফুলপুরে ১০২ পিস ইয়াবাসহ আটক নিজের নামে ইস্যুকৃত রাইফেলের গুলিতে নিহত হন কনস্টেবল সম্রাট 

ইপিএল নিশ্চিতের ম্যাচে রাতে মাঠে নামছে হামজার শেফিল্ড

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৪ মে, ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়নশিপ প্লে অফের ফাইনালে রাতে মাঠে নামছে হামজা দেওয়ান চৌধুরীর শেফিল্ড ইউনাইটেড। লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে দ্য ব্লেডসের প্রতিপক্ষ সান্ডারল্যান্ড। এ ম্যাচ জিতলেই ইপিএলে প্রোমোশন পাবে শেফিল্ড। প্লে অফের দুই সেমিতেই দারুণ পারফর্ম করা হামজা খেলবেন এ ম্যাচেও। শনিবার (২৪ মে) খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টা ১ মিনিটে।

বাংলাদেশের ফুটবল ফ্যানরা অপেক্ষায় ১০ জুনের। দেশের মাটিতে সেদিন হবে হামজা চৌধুরীর অভিষেক। যে ম্যাচের হাইপ উঠেছে চরমে। দেশের ফুটবল ইতিহাসে যে ম্যাচ হতে যাচ্ছে মাইলফলকের।

তবে তার আগেই বিগ ম্যাচে, বিগ টেস্ট দিতে হবে হামজা চৌধুরীকে। শেফিল্ড ইউনাইটেডকে ইপিএলে প্রোমোশন এনে দেয়ার পরীক্ষায় বাংলাদেশ ফুটবলের পোস্টারবয়।

চ্যাম্পিয়নশিপের প্লে অফের সেমিফাইনালে সহজ জয়ই পেয়েছে শেফিল্ড। দুই লেগ মিলিয়ে ব্রিস্টলের জালে ওরা দিয়েছে ৬ গোল, বিপরীতে সুরক্ষিত রেখেছে নিজেদের পোস্ট। এবার ব্লেডসের সামনে সান্ডারল্যান্ড।

এ ম্যাচটার মূল্য অনেক। জিতলেই মিলবে ইপিএলে প্রোমোশন। সঙ্গে ক্লাবের ফান্ডে যোগ হবে প্রায় ৩০ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩৬৫ কোটির বেশি টাকা। তাই কোনোভাবেই সুযোগ হেলায় হারাতে চায় না ব্লেডস। ওয়েম্বলির বিগ ফাইনালের আগে অনুশীলনে বেশ ফুরফুরে দেখা গেছে শেফিল্ড ফুটবলারদের।

তবে এ ম্যাচে একজনের দিকে একটু আলাদা নজর থাকবে সবার। তিনি আর কেউ নন, হামজা চৌধুরী। মিডফিল্ডার হলেও, প্লে অফ সেমিফাইনালের দুই লেগেই খেলেছেন রাইট ব্যাক হিসেবে। পজিশন পরিবর্তন হলেও পারফরম্যান্সে ছিল রক সলিড। তাই কোচ ক্রিস উইল্ডার গুরুত্বপূর্ণ ফাইনালেও হামজাকে রাইট ব্যাকে খেলাবেন। চিরচেনা ৪-৪-২ ফর্মেশনেই দল মাঠে নামাবেন শেফিল্ড বস।

অবশ্য শেফিল্ডে গিয়ে এই প্রথম রাইট ব্যাকে খেলছেন না হামজা। চ্যাম্পিয়নশিপের বেশ কিছু ম্যাচেও এই পজিশনে তার পারফরম্যান্স ছিল নজরকাড়া।

প্লে অফ ফাইনালটাই শেফিল্ডের জার্সিতে হতে পারে হামজার শেষ ম্যাচ। লেস্টারের সঙ্গে চুক্তিবদ্ধ এই ফুটবলার, ৩১ মে পর্যন্ত ধারে খেলবেন শেফিল্ডে। এরপর আবারো তাকে ফিরে যেতে হবে লেস্টারে। সম্প্রতি যারা অবনমিত হয়ে নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। তবে অল্প কমাসে শেফিল্ডে যে পারফর্ম করেছেন হামজা, তাতে এই ফুটবলারের সঙ্গে স্থায়ী চুক্তি করতে পারে ক্লাবটি। তবে সবই নির্ভর করছে প্লে অফ ফাইনালের ফলাফলের উপর।
ঢাকাপ্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর