ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদি পশু খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের উন্নয়নে নির্বাচিত খামারিদের মাঝে এ গো-খাদ্য বিতরণ করা হয় ।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে গতকাল রবিবার সকালে তালিকাভুক্ত খামারিদেরকে গো-খাদ্য বিতরণ করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল আমিন, সদস্য সচিব হুমায়ুন কবির, সাংগঠনিক আবদুল্লাহ আল নোমান প্রমুখ।
এ সময় ৭টি পিজির ২১০ জন খামারিকে ২৫ কেজি গাভীর খাদ্য, ১০ কেজি বাছুরের খাদ্য ও ৪ কেজি ডিসিপি ও ভিটামিন মিনারেলসহ মোট ৩৯ কেজি করে গো-খাদ্য বিতরণ করা হয়।