সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩, ৮:৩৪ অপরাহ্ন

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই স্লোগানের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। সোমবার ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে সুজন-সুশাসনের জন্য নাগরিকের সহযোগিতায় ভোটার সচেতনতা ও নাগরিক সক্রিয়তা কার্যক্রমের আওতায় গণতন্ত্র অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়। গণতন্ত্র অলিম্পিয়াড প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রায় ৪শ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ও ঈশ্বরগঞ্জ উপজেলা সুজনের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত গণতন্ত্র অলিম্পিয়াডে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজ, আইডিয়াল কলেজ, রেসিডেন্সিয়াল কলেজ, আলীনগর কারিগরি ও বাণিজ্যিক কলেজ, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, ঈশ্বরগঞ্জ ডিএস কামিল মাদরাসা, ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ৩শ ৯৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এছাড়াই সর্বোচ্চ নাম্বারধারী ১০জনের মাঝে ৭জনকে মেডেল ও প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদেরকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

প্রথম স্থান অধিকার করেন ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী আশরাফুল হায়াত, ২য় স্থান অধিকার করে ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের শিক্ষার্থী তাসলিমা আক্তার ও ৩য় স্থান অধিকার করেন ঈশ্বরগঞ্জ রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী শফিউজ্জামান।

ঈশ্বরগঞ্জ সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান। বিশেষ ছিলেন ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ মাজেদুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ ময়মনসিংহ জেলার আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত কর, আঞ্চলিক একাউন্স অফিসার রেজাউল করিম, এলাকা সমন্বয়কারী এএনএন নাজমুল হাসান, মিপসের ময়মনসিংহ জেলা ম্যানেজার আক্তারুজ্জামান, স্বাধীনতা শিক্ষক পরিষদ ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন কামাল, সুশাসনের জন্য নাগরিক সুজন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার প্রমুখ।


এই বিভাগের আরো খবর