রবিবার, ১০ মে ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে কাঁঠালের বাম্পার ফলন বাজারে আসার অপেক্ষা নবীনগরে উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত সময় পার করলেন এমপি আব্দুল মান্নান কুড়িগ্রামে মন্ত্রী আসাদুল হাবিব দুলুর বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ ৬ বছর টিকবে এমন টেকসই ব্যাটারি সহ নতুন অপো এ৬সি এখন পাওয়া যাচ্ছে দেশজুড়ে মায়ের পরিবারের ‘ভীত ‘ শক্তিশালী করছেন ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ নিয়ে কৃষকের মাঠ দিবস কালিহাতীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৩ লাখ টাকা জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ মাদারীপুর টেকেরহাট পানি উন্নয়ন বোর্ডের একশ’ একর জমি দখল করে স্থাপনা নির্মাণ বাকৃবিতে আইইএলটিএস রেজিস্ট্রেশন সেন্টার স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত মতলব উত্তরে ২৮০০ লিটার অবৈধ ডিজেল জব্দ নিরাপদ অভিবাসনে ফটিকছড়িতে সরকারি টিটিসি স্থাপনের দাবি ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি সরিষাবাড়ীতে এজাহার ভূক্ত আসামি সন্ত্রাসী সাগর গ্রেফতার বন্দরে খেলার মাঠ রক্ষার দাবিতে মানববন্ধন গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা মুন্সীগঞ্জে ৭১’র গণহত্যায় শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা ডিমলায় ইউএনও’র এক বছরের কর্মযাত্রায় উন্নয়নের ছোঁয়া ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ড. ইস্রাফীল শেরপুরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস ব্যবহার, আটক ৫ আমতলীতে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্ম জয়ন্তী পালনে ৩দিনের অনুষ্ঠান উদ্বোধন ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ডা. মাহবুবুর রহমান ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং, মূল্য তালিকা সংরক্ষণের নির্দেশ ফটিকছড়িতে মাথা বিহীন নারীর মরদেহ উদ্ধার গাজীপুরে একই পরিবারের পাঁচজন খুন, নিখোঁজ স্বামী রাজাপুরে সরকারি ডাকবাংলো দখল করে ওসি সুজন বিশ্বাসের বসবাস,জনমনে ক্ষোভ এতিম শিশুদের পাশে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভ, খাদ্য ও শিক্ষা সহায়তা প্রদান হোমনায় গাছ কাটতে গিয়ে পড়ে যুবকের মৃত্যু কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহ জোগায় : অধ্যাপক নজরুল ফটিকছড়িতে বেয়াইনকে ধর্ষন করে হত্যা,বেয়াই আটক

ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব নির্বাচন সম্পন্ন

অনলাইন ডেস্ক :
শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০, ১২:৫১ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে প্রভাষক নীলকণ্ঠ আইচ মজুমদার (সময়ের আলো), সাধারণ সম্পাদক আতাউর রহমান (ইনকিলাব) ও কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন (প্রতিদিনের সংবাদ) নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা অফিসার্স ক্লাবে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। উক্ত তিনটি পদে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রিজাইডিং অফিসার হিসেবে নির্বাচন পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল ইসলাম ও সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন পস্তারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন। নির্বাচনে অন্যান্য পদের মধ্যে শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে কোন প্রার্থী না থাকায় পদটি শূন্য রয়েছে এবং বাকী পদগুলোতে একজন করে প্রার্থী থাকায় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিতরা হলেন সহ-সভাপতি মো. আব্দুল আউয়াল (নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বিশাল (আলোকিত বাংলাদেশ), দফতর ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলী (সবুজ নিশান), কার্যকরী সদস্য সিরাজুল ইসলাম নয়ন (দৈনিক খবর) ও রতন ভৌমিক (আমাদের সময়)। নির্বাচনের ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের মিয়া, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ। নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানান জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।


এই বিভাগের আরো খবর