মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

উচ্চ কোলেস্টেরলে ভুগছেন? জানা যাবে চোখের এই ৩ উপসর্গে

ঢাকা প্রতিদিন ডেস্ক
শনিবার, ৫ আগস্ট, ২০২৩, ১:৩৪ অপরাহ্ন

উচ্চ কোলেস্টেরল হলো একটি নীরব অবস্থা, যা আপনার ধমনীতে ধীরে ধীরে অনেক উপসর্গের উদ্রেক না করেই তৈরি হতে পারে। এটি আপনার গুরুতর কার্ডিওভাসকুলার সমস্যার ঝুঁকি বাড়াতে পারে। এখানে উচ্চ কোলেস্টেরলের একটি সতর্কতা চিহ্ন, যা আপনার চোখের চারপাশে পাওয়া যেতে পারে।

হাই কোলেস্টেরলের সঙ্গে এখন কম-বেশি সবাই পরিচিত। দৈনন্দিন জীবনধারায় নিজেদের কিছু গাফিলতির কারণেই আমরা উচ্চ কোলেস্টেরলে ভুগি। এ সমস্যায় রক্তপ্রবাহে অতিরিক্ত কোলেস্টেরল দেখা যায়। যার ফলে রক্ত প্রবাহের স্বাভাবিক চলাচলে বাধা পড়ে। এতে হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও বাড়ে।

কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পেলে শরীরে অনেক উপসর্গই দেখা দিতে পারে। তবে চোখের কিছু উপসর্গ দেখলে সহজেই বোঝা যায়, শরীরে এ রোগ বাসা বেঁধেছে কি না। কোলেস্টেরল বাড়লে চোখে কোন কোন লক্ষণ দেখা দেয়, জেনে নিন।

জ্যানথেলাসমাস
উচ্চ কোলেস্টেরলের কারণে চোখের পাতার ওপরের পৃষ্ঠে সাদা বা হালকা হলুদ রঙের দাগ দেখা যায়। এটা সামান্য উঁচুও হতে পারে। অনেকটা পিণ্ডের মতো দেখায়। এর নামই জ্যানথেলাসমাস। এতে চোখে কোনও ব্যথা বা চুলকানি হয় না।

জ্যানথেলাসমাস হওয়ার আরও অনেক কারণই থাকতে পারে। তবে সিংহভাগ ক্ষেত্রে তা কোলেস্টেরলের কারণেই হয়। বিশেষজ্ঞদের মতে, জ্যানথেলাসমাসে আক্রান্ত অর্ধেক ব্যক্তিরই উচ্চ কোলেস্টেরলের সমস্যা থাকে।

কর্নিয়াল আর্কাস
কোলেস্টেরলের আরও একটি উপসর্গ হল চোখের মণির চারপাশে সাদা গোল গোল দাগ। চিকিৎসা পরিভাষায় যাকে বলা হয় ‘কর্নিয়াল আর্কাস’। চোখে এই উপসর্গ দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

দৃষ্টিশক্তি কমে যাওয়া
চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসাও উচ্চ কোলেস্টেরলের একটি উপসর্গ। অত্যধিক টিভি, কম্পিউটার, মোবাইল ব্যবহার করলে এমনটা হয়েই থাকে। কিন্তু যদি কোনও কারণ ছাড়া মাঝেমাঝেই এমন হয়, তাহলে তা উচ্চ কোলেস্টেরলের জন্যও হতে পারে। তাই দৃষ্টিশক্তি কমে আসলেই চিকিৎসকের কাছে যান।

কোলেস্টেরলের নিয়ন্ত্রণে রাখার কিছু টিপস

১. রোজকার ডায়েটে প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি এবং গোটা শস্য সমৃদ্ধ খাদ্য রাখতে হবে। কম লবণযুক্ত খাবার খাওয়া সবচেয়ে ভালো।
২. চর্বিজাতীয় খাবার, চিপস, ভাজাভুজি, শর্করাযুক্ত পানীয় এড়িয়ে চলুন।
৩. ওজন নিয়ন্ত্রণে রাখা জরুরি।
৪. ধূমপানের অভ্যাস থাকলে তা একেবারেই ত্যাগ করুন। অ্যালকোহল পরিমিত পরিমাণে পান করতে হবে।
৫. প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট ব্যায়াম করা প্রয়োজন।
৬. স্ট্রেস, মানসিক চাপ কমানোর চেষ্টা করুন।


এই বিভাগের আরো খবর