বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট রাজাপুরে চাঁদা দাবির অভিযোগে যুবক’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ নবনিযুক্ত এএসপির সাথে আনোয়ারা কৃষক দলের সাক্ষাৎ প্রধানমন্ত্রী তাঁর বাবার দেখানো পথেই হাঁটছেন: এমপি রফিকুল ইসলাম বাচ্চু ঢাকা-ভাঙ্গা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনা, নিহত ৫ মতলব উত্তরে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠিত মতলব উত্তরে মাদক-বাল্যবিবাহ-কিশোর গ্যাং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত রাজনৈতিক মামলায় মাসের পর মাস আত্মগোপনে ছিলাম, অংশ নিতে পারিনি মা’য়ের জানাযায় নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

উত্তরার শীর্ষ ছিনতাইকারী কাউয়া আক্তার ও হুতিক গ্রেফতার

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৯ অক্টোবর, ২০২২, ১:১৮ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : রাজধানীর উত্তরা থেকে শীর্ষ ছিনতাইকারী মোঃ আক্তার হোসেন (২৩) ও মোঃ হুতিক (২২) কে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে উত্তরা ৭ নম্বর সেক্টরের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা চলন্ত বাস থেকে যাত্রীর মোবাইল, ব্যাগ, চেইন ছোঁ মেরে ছিনিয়ে নেয় বলে তারা কাউয়া নামেই পরিচিত। গ্রেফতার আক্তার নেত্রকোনা জেলার বারহাট্টা থানার কদমতলী এলাকার মোঃ জামালের ছেলে। হুতিক চট্টগ্রামের পাহাড়তলী থানার সিটি গেইট এলাকার মোঃ আজিজের ছেলে।

ভাঙারির দোকানদার থেকে কাউয়া আক্তার!

আক্তার মূলত ভাঙারির দোকানদার। এখান থেকেই পরিচয় হুতিকের সাথে। এরপরই তারা মিলে ছিনতাই শুরু করে। তাদের মূল টার্গেট আন্তঃজেলা বাস। এসব বাস খুবই দ্রুত চলে। সেসময় জানালার পাশে বসা যাত্রীর মোবাইল বা ব্যাগ টান দিয়ে দৌড়ে পালায়। দ্রুতগামী গাড়ি হওয়ায় গাড়ি থামতে থামতেই তারা পালিয়ে যায়।

ব্লেডে শরীর কাটে, পায়খানা শরীরে মাখে!

কাউয়া আক্তার ও হুতিক দুর্ধর্ষ ছিনতাইকারী। এই রুটে আন্তঃজেলা বাসগুলো থেকে ছিনতাইয়ের প্রায় সবগুলোতেই তারা জড়িত। কিন্তু তারা ধরা পড়েনা কোনবারই। যখনই তারা ধরা পড়ে সাথে সাথেই তারা নিজেদের শরীর কাটে, পায়খানা করে সেই পায়খানা নিজেদের গায়ে মাখে আবার অন্যদের দিকেও ছুড়ে মারে। এজন্য ভয়ে কেউ তাদের ধরে না। আর তারাও প্রতিবার পালিয়ে যায়।

গলার চেইন সুতা, মোবাইল বাঁশি!

মানুষ যাতে তাদের কথা না বুঝে সেজন্য তারা সাংকেতিক শব্দ ব্যবহার করে। যেমন, গলার চেইনকে সুতা বলে, মোবাইলকে বাঁশি এবং কানের দুলকে ঝুমকা বলে। এদের গ্রেফতারে বিষয়টি জানিয়ে উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীন জোনান, ‘গ্রেফতারের পর তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড আবেদন করলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন’।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর