সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নগরকান্দার এম এন একাডেমী এসএসসি ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত মুক্তাগাছা বাইপাস সড়কের কাজ শেষ হতে ফের বিলম্ব, দুর্ভোগে যাত্রী ও এলাকাবাসী ঠাকুরগাঁওয়ে হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু বিএনপি শুধু প্রতিশ্রুতি দেয় না, তা বাস্তবায়নে বিশ্বাস করে: ড. জিয়াউদ্দিন হায়দার গাজীপুর বিশেষ চেকপোস্ট, মোটরসাইকেলে কড়াকড়ি নজরদারি মুন্সীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে মুন্সীগঞ্জে বিএনপি কার্যালয় ও বসতঘর ভাঙচুর বৈশ্বিক কারণে বাধ্য হয়ে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে ইউনেস্কোর ‘ম্যান অ্যান্ড দ্য বায়োস্ফিয়ার’ কর্মসূচিতে যুক্ত হচ্ছে হালদা ও মারজাত বাঁওড় ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র নিহত, বাসে অগ্নিসংযোগ কাউখালীতে মটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ী নিহত ঈদের আনন্দে দর্শনার্থীদের ঢল: কঁচা নদীর তীর ও বেকুটিয়া সেতু এলাকায় উৎসবের আমেজ মুন্সীগঞ্জে বাবা-ছেলে মিলে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক-২ আনোয়ারায় বর্বোরোচিত গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ‎সালথায় বাণিজ্যিকভাবে আনারস চাষ করে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছেন মিলন ফকির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকীতে রাজাপুরে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত বিদ্যুৎ খাতের চলমান কাজ শেষ হলে পাইকগাছা-কয়রায় উন্নতি আসবে: এমপি আবুল কালাম আজাদ আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম আইনজীবী মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা, মধুমাস জ্যৈষ্ঠ উদযাপন শহীদ নুরুল মোস্তফা ও শহীদ নুরুল আমিনের কবর জিয়ারত করলেন এনসিপি নেতা শফিকুল ইসলাম কিশোরগঞ্জে ৫ হাজার পিচ ইয়াবাসহ আটক প্রধানমন্ত্রী তারেক রহমানের  হাতে গড়া শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে ফিরছে নতুন প্রাণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কৃষক দলের দোয়া মাহফিল শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে : আবুল কালাম এমপি’র সঙ্গে বিএম স্কুল এন্ড কলেজের নবগঠিত কমিটির সাক্ষাৎ ঈদে ঘরমুখো মানুষের জন্য এনসিপির ফ্রি বাস সার্ভিস ফটিকছড়িতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন উত্তর চট্টগ্রামের হাটবাজার গুলোতে-পশুর চামড়ার ক্রেতা না থাকায় হেলাফেলা রাঙ্গুনিয়ায় শহীদ জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন সরোয়ার আলমগীর এমপি সাতক্ষীরার বিভিন্ন পরিবহণ কাউন্টারে বিআরটিএ খুলনা বিভাগীয় পরিচালকের আকস্মিক পরিদর্শন শেরপুরে প্রসব করাতে গিয়ে স্বাস্থ্য সহকারীর স্বামীর মোটরসাইকেল চুরি

এমবিএক্সে মেডিক্যাল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে

অনলাইন ডেস্ক :
বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এবং পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের) এমপিপিই পণ্যের সুযোগ ও সম্ভাবনা’ বিষয়ক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

মঙ্গলবার রাজধানীর রূপায়ণ ট্রেড সেন্টারের গ্রিন লাউঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ‘এক্সপোর্ট কমপেটিটিভনেস ফর জবস ’ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক শেখ মোহাম্মদ আব্দুর রহমান। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ও প্রকল্প পরিচালক মো. আবদুর রহিম খান। কর্মশালায় অন্যদের মধ্যে কনসালটেন্সি প্রতিষ্ঠান সেমস-গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম ও সংশ্লিস্ট কর্মকর্তা এবং ব্যবসায়ি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বক্তারা প্রকল্পের বিস্তারিত তথ্য এবং মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) ও মিট বাংলাদেশ সোর্সিং শো (এমবিএস) সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন। পাশাপাশি আগামী ২৪-২৫ এপ্রিল রাজধানীর কুড়িল সংলগ্ন ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিতব্য মিট বাংলাদেশ এক্সপো (এমবিএক্স) স্থানীয় শিল্পের সাথে বৈশ্বিক সংযোগ স্থাপনের সুযোগ তৈরি হবে বলে মতামত প্রকাশ করেন। এ ছাড়া, এমবিএক্স-এ উল্লেখযোগ্য সংখ্যক আন্তর্জাতিক ক্রেতার সংস্পর্শে এসে বাংলাদেশের চামড়া ও চামড়াজাত পণ্য, ফুটওয়্যার, প্লাস্টিক পণ্য, মেডিকেল এবং পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের সম্ভাবনা তৈরি হবে বলেও মন্তব্য করেন তারা।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন ‘এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস’ প্রকল্পের প্রাথমিক উদ্দেশ্য হলো বাংলাদেশকে একটি বিশ্বাসযোগ্য সোর্সিং গন্তব্য হিসেবে তুলে ধরার মাধ্যমে সম্ভাবনাময় খাতগুলোর জন্য রপ্তানি বাজারের সংযোগ জোরদার করা।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর