মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন এনেছে ভিভো

অনলাইন ডেস্ক :
শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২, ৫:৪৪ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : তরুণদের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে গ্লোবাল স্মার্টফোন নির্মাতা ভিভো উদ্ভাবনে নজর দিয়েছে। এরই অংশ হিসেবে এবার দেশে এসেছে ভিভো ওয়াই০২এস। বছর শেষে তরুণ-তরুণীদের এ সুখবর দিল ভিভো।

শুধু যে সুখবর তা নয়, এই বাজেট ফোন এগিয়ে থাকবে পারফরম্যান্সেও। ওয়াই০২এস এ ব্যবহার করা হয়েছে ৫ হাজার মিলিএম্পিয়ার ব্যাটারি। এতে একবার ফোনে চার্জ দিয়ে সারাদিন নিরবচ্ছিন্নভাবে কাজ করা সম্ভব। গেমিং করলে এক চার্জে একটানা সাত ঘণ্টা সাপোর্ট দেবে ওয়াই০২এস।

২.৫ ডি স্লিম বডি ডিজাইনের কারণে ভিভো ওয়াই২০এস যেমন স্টাইলিশ লুক দেয়, তেমনি সহজে বহনও করা যায়। ৬.৫১ ইঞ্চির হ্যালো ফুলভিউ ডিসপ্লের স্মার্টফোনটিতে কোনো ধরনের ল্যাগ ছাড়াই গেমিং করা যাবে, সেই সঙ্গে নিরবচ্ছিন্নভাবে ভিডিও দেখা যাবে।

ভিভো ওয়াই০২এস স্মার্টফোনটিতে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে অনায়াসে সব মেমরি ফোনে স্টোর করা সম্ভব। ভিভো ওয়াই০২এসে মিডিয়া টেক হেইলো পি৩৫ অক্টা কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে যার মাধ্যমে একই সঙ্গে অনেক কাজ কোনো ধরনের ল্যাগের ঝামেলা ছাড়াই করা সম্ভব।

ডিভাইসটিতে ৮ মেগা পিক্সেলের রেয়ার ক্যামেরা ব্যবহার করা হয়েছে, সেই সঙ্গে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ২.২ অ্যাপারচার ব্যবহার করা হয়েছে। এ ছাড়া, ওয়াই২০ এসে ফেইস বিউটি এবং টাইম ল্যাপস ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে প্রফেশনাল ছবি ভিভো ওয়াই০২ এস এ তোলা সম্ভব।

দুইটি আর্কষণীয় কালার ফ্লোরাইট ব্ল্যাক এবং ভাইব্রেন্ট ব্লুতে ভিভো ওয়াই০২এস পাওয়া যাচ্ছে। আপনার নাগালের মধ্যে ভিভোর যেকোনো অথরাইজড স্টোর বা ভিভোর ই স্টোরে পেয়ে যাবেন ওয়াই সিরিজের নতুন স্মার্টফোন ওয়াই০২এস। স্মার্টফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১২,৫৯৯ হাজার টাকা।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর