শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব নিলেন মোতাহার তালুকদার আমতলীতে প্রাথমিক চক্ষু স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক কর্মশালা বন্দরে গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত স্কুল চলাকালীন সময়ে মানববন্ধনে শিক্ষার্থী, প্রশ্নের মুখে আয়নাপুরের কর্মসূচি ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় সুন্দরবনে দস্যুতা দমন, মাদক ও মানবপাচার রোধে উপকূলে কঠোর অবস্থানে কোস্ট গার্ড নান্দাইলে বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ী কে বিভিন্ন ভাবে হয়রানি করার অভিযোগ কাউখালী উপজেলা ভূমি অফিসে চুরির দুই মাস পরও শনাক্ত হয়নি চোর ফটিকছড়িতে দুই কোটি টাকার খাস জমি উদ্ধার ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা ফুলবাড়িয়ায় বোরো ধান সংগ্রহে ধীরগতি: লোকসানের আশঙ্কায় দিশেহারা কৃষক আমাদের মাটিতে গাছ লাগালেই দ্রুত ফলন দেয়: লক্ষ্মীপুরের ফল মেলায় জেলা প্রশাসক আনোয়ারায় দুদকের দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গৃহকর্মীকে নির্যাতনের মামলায় পুলিশের দুই অফিসার গ্রেফতার জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ জামালপুরে ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলী কার্ড বিতরণ শুরু করা হয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফটিকছড়ি আসনে জামায়াতের পরাজিত প্রার্থীর আপিল খারিজ, রিট নিষ্পত্তির নির্দেশ ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কাউখালীতে অবাধে ‘চাই’ দিয়ে মাছ শিকার: হুমকির মুখে দেশীয় মৎস্য সম্পদ বন্দরে গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার নির্মিত ড্রেনের নোংরা পানি ও ময়লা আবর্জনায় নষ্ট হচ্ছে পাইকগাছা পানি উন্নয়ণ বোর্ডের পুকুরের পানি ও পরিবেশ ঠাকুরগাঁওয়ে জিংকসমৃদ্ধ ব্রি ধান-১০২ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত কর্ণফুলীর চরলক্ষ্যায় ত্রি-বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা উৎসবে ফ্রি চিকিৎসা কিশোরগঞ্জ হাওরে ট্রলারে ডাকাতি, গ্রেপ্তার তিনজন নালিতাবাড়ীতে ভারতীয় ইয়াবা জব্দ, গ্রেপ্তার দুই মাদক ব্যবসায়ী কুড়িগ্রামে চর বিষয়ক মন্ত্রণালয় ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ঝালকাঠিতে‌ মাদকাসক্তিমুক্ত সমাজ বিনির্মাণে করনীয় কর্মশালা ত্রিশালে ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে মাঠ দিবস অনুষ্ঠিত

‘ওয়ান স্টপ সার্ভিসে’ খালেদা জিয়ার চিকিৎসার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক :
বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ২:৪২ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা ‘এক ছাতার নিচে’ অর্থাৎ ‘ওয়ান স্টপ সার্ভিসে’ করার সিদ্ধান্ত নিয়েছেন লন্ডন ক্লিনিকের চিকিৎসকেরা।

বুধবার (২২ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ৮ জানুয়ারি থেকে ম্যাডাম লন্ডন ক্লিনিকে ভর্তি। ওনার সর্বশেষ রিপোর্টগুলো প্রফেসর জন প্যাট্রিক কেনেডির নেতৃত্বাধীন মেডিকেল বোর্ড পর্যালোচনা করেছে এবং আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার সিদ্ধান্ত হয়েছে। আগামী দুই-একদিনের মধ্যে লন্ডনের আরও দুজন চিকিৎসক ওনাকে দেখবেন।’

তিনি আরও জানান, লিভারের জন্য, কিডনির জন্য, হার্টের জন্য, ডায়াবেটিস, প্রেসার, রিউমোটো আর্থ্রারাইটিজ উনাকে এখন ওষুধ দিয়ে চিকিৎসা চলছে। এর বাইরেও আরও যদি কোনো চিকিৎসা করা যায় সেজন্য যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হসপিটালের মেডিকেল টিমের সদস্যরা এখানে মেডিকেল বোর্ডের সভায় অংশগ্রহণ করেছিলেন। তার চিকিৎসা ‘এক ছাঁদের নিচে’ অর্থাৎ ওয়ান স্টপ সার্ভিসের মতো করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জাহিদ হোসেন বলেন, ‘তার সার্বিক অবস্থা; বয়স; গত সাড়ে ৫ বছর বাংলাদেশে বন্দি থাকা অবস্থায়, সুচিকিৎসা কম পাওয়ায়, বাইরে নিতে না পারায় ওনার বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের যে ধরনের ক্ষতি হয়েছে, সেগুলো বিবেচনায় রেখে ওনার জন্য যেটা সবচেয়ে মঙ্গলজনক হবে সেই ধরনের চিকিৎসা পদ্ধতি অনুসরণ করা হবে বলে আমরা আশা করি। লন্ডন ক্লিনিক সেই ধরনের চিন্তা করছে।’

‘সেটা হয়তো আগামী দুই-তিন দিন পরে যখন আবার মেডিকেল বোর্ডের এক্সটেনডেড মেম্বার আছেন, তারাও এ দেশের (লন্ডন) এবং দেশের বাইরের তারা এ ব্যাপারে মতামত দেবেন, পরবর্তী সময়ে সেই অনুযায়ী তার চিকিৎসা চলবে।’ যোগ করেন ডা. জাহিদ।

দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করে অধ্যাপক জাহিদ বলেন, শুধু লন্ডনসহ প্রবাসীরা নয়, বাংলাদেশের মানুষ উদগ্রীব হয়ে আছেন ম্যাডামের সুস্থতার জন্য। ওনার সুস্থতার জন্য আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আপনাদের মাধ্যমে ম্যাডামের জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, ৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন থেকে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থরাইটিসসহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি রাতে লন্ডনে যান খালেদা জিয়া।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর