শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

করোনায় চট্টগ্রামে ৪৩ জন আক্রান্ত

অনলাইন ডেস্ক :
শনিবার, ২ জুলাই, ২০২২, ৫:০৩ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : বন্দর নগরী চট্রগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪৩ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। সংক্রমণের হার ১১ দশমিক ৮৪ শতাংশ। এ সময় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে আজ প্রেরিত প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়।সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, নগরীর আট ল্যাবরেটরিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের ৩৬৩ জনের নমুনায় নতুন ৪৩ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৫ ও ৩ উপজেলার ৮ জন।জেলায় করোনায় মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৩০১ জন। এর মধ্যে শহরের ৯২ হাজার ৬৮৫ ও গ্রামের ৩৪ হাজার ৬১৬ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে হাটহাজারীতে ৫, সাতকানিয়ায় ২ ও সীতাকুন্ডে ১জন রয়েছেন।গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৩ জন। এতে শহরের ৭৩৪ ও গ্রামের ৬২৯ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, সাপ্তাহিক বন্ধের দিনে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ছাড়া সরকারি কোনো ল্যাবরেটরিতে করোনা পরীক্ষা হয়নি। এখানে ৭১ জনের নমুনার মধ্যে শহরের ৫ ও গ্রামের ৪ জনের দেহে জীবাণুর অস্তিত্ব ধরা পড়ে।
বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে গতকাল সবচেয়ে বেশি ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৩ ও গ্রামের ২ জন করে জীবাণুবাহক পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতালে ২৪ জনের নমুনায় শহরের ৮ জনের শরীরে জীবাণুর উপস্থিতি মিলেছে। শেভরনে ৩০ জনের নমুনার মধ্যে শহরের ৭ জন করোনা শনাক্ত হন। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২১টি নমুনার একটিতেও ভাইরাসের প্রমাণ মিলেনি। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৭টি নমুনায় শহরের একটির পজিটিভ রেজাল্ট আসে। এপিক হেলথ কেয়ারে ৪৪ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ৮ ও গ্রামের ২ জনের দেহে সংক্রমণ চিহ্নিত হয়। মেট্রোপলিটন হাসপাতালে ৬০টি নমুনা পরীক্ষা করে শহরের ৩টিতে ভাইরাস শনাক্ত হয়।

এদিন, ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল, ল্যাব এইড, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। নমুনা সংগ্রহের কোনো কেন্দ্রে কারো এন্টিজেন টেস্ট হয়নি। কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবেও চট্টগ্রামের কোনো নমুনা পাঠানো হয়নি। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়। এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৫ দশমিক ২১ শতাংশ, সিভাসু’তে ১২ দশমিক ৬৭, ইম্পেরিয়াল হাসপাতালে ৩৩ দশমিক ৩৩, শেভরনে ২৩ দশমিক ৩৩, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ০, মেডিক্যাল সেন্টার হাসপাতালে ৫ দশমিক ৮৮, এপিক হেলথ কেয়ারে ২২ দশমিক ৭৩ এবং মেট্রোপলিটন হাসপাতালে ৫ শতাংশ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর