শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

করোনা বাড়ছে চট্টগ্রামে

অনলাইন ডেস্ক :
বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২, ৩:৩৭ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রামে করোনা সংক্রমণ ধীরে ধীরে বেড়েই চলছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ জন আক্রান্ত হয়েছেন। সংক্রমণের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। এ সময় শহর ও গ্রামে কোনো করোনা রোগির মৃত্যু হয়নি।চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্ট থেকে এসব তথ্য জানা গেছে। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গতকাল চট্টগ্রামের ৪১২ জনের নমুনায় নতুন ৭৪ জন আক্রান্ত শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে শহরের ৫৯ ও সাত উপজেলার ১৪ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে পটিয়ায় সর্বোচ্চ ৭ জন, সাতকানিয়া ও বোয়ালখালীতে ২ জন করে এবং রাউজান, সন্দ্বীপ, বাঁশখালী ও আনোয়ারায় একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৮৮৮ জন। সংক্রমিতদের মধ্যে ৯৩ হাজার ১৮৫ শহরের ও ৩৪ হাজার ৭০৩ জন গ্রামের। গতকাল করোনায় শহর ও গ্রামে করোনায় কেউ মৃত্যুবরণ করেনি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জন রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, গতকাল সবচেয়ে বেশি ৭৪টি নমুনা পরীক্ষা হয়েছে এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে। এখানে শহরের ৬ ও গ্রামের ৩টির রিপোর্ট পজিটিভ হয়।

ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৫৯ জনের নমুনা পরীক্ষায় শহরের ৬ জন জীবাণুবাহক পাওয়া যায়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৩৬ জনের নমুনার মধ্যে শহরের ১১ ও গ্রামের ১ জন আক্রান্ত শনাক্ত হন। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৬ নমুনায় শহরের একটিতে সংক্রমণের প্রমাণ মিলেছে। নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৬০ জনের এন্টিজেন টেস্টে গ্রামের ৯ জন আক্রান্ত বলে জানানো হয়। নগরীর বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরির মধ্যে ইম্পেরিয়াল হাসপাতালে ৫২টি নমুনা পরীক্ষা করে শহরের ১৬ টিতে ভাইরাস পাওয়া যায়। শেভরনে ৩৬টি নমুনা পরীক্ষায় শহরের ৫টিতে জীবাণুর অস্তিত্ব মিলে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৯ জনের নমুনায় শহরের একজন পজিটিভ হন। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ জনের দেহে ভাইরাস পাওয়া যায়। এপিক হেলথ কেয়ার ল্যাবে ৩৬ টি নমুনা পরীক্ষা করলে শহরের ৭টিতে জীবাণুর উপস্থিতি শনাক্ত হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ১৩ জন নমুনা জমা দিলে পরীক্ষায় শহর ও গ্রামের একজন করে আক্রান্ত বলে জানানো হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৮ নমুনায় শহরের ৩ ও গ্রামের একটিতে করোনাভাইরাস থাকার প্রমাণ মিলেছে।

এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ল্যাব এইড ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ল্যাবে কোনো নমুনা পরীক্ষা হয়নি। চট্টগ্রামের কোনো নমুনাও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে পাঠানো হয়নি।ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১২ দশমিক ১৬ শতাংশ, বিআইটিআইডি’তে ১০ দশমিক ১৭, চমেকেহা’য় ৩৩ দশমিক ৩৩, আরটিআরএলে ১৬ দশমিক ৬৬, ইম্পেরিয়াল হাসপাতালে ৩০ দশমিক ৭৭, শেভরনে ১৩ দশমিক ৮৯, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ৫ দশমিক ২৬, মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৫ দশমিক ৩৮, এপিক হেলথ কেয়ারে ১৯ দশমিক ৪৪, মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে ১৫ দশমিক ৩৮ এবং এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৫০ শতাংশ।অন্যদিকে, এন্টিজেন টেস্টে ১৫ শতাংশ সংক্রমণ নির্ণিত হয়।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর