মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

কর্মীদের চাকরি ছাড়ার হিড়িকে সংকটের মুখে টুইটার

অনলাইন ডেস্ক :
সোমবার, ২১ নভেম্বর, ২০২২, ৬:০০ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার কর্মীদের চাকরি ছাড়ার হিড়িকে সংকটের মুখে পড়েছে। ২১ নভেম্বর পর্যন্ত বন্ধ টুইটারের সব অফিস।

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক মালিকানা নেয়ার পর থেকেই সংকট বাড়ছে টুইটারে। প্রতিষ্ঠানটি প্রতিদিন ৪০ লাখ ডলার লোকসান গুনছে, এমন বার্তা দিয়ে কর্মীদের দীর্ঘ কর্মঘণ্টা কাজ করার শর্ত দেন মাস্ক।

টুইটারের মালিকানা নেওয়ার পর থেকে ইলন মাস্ক একের পর এক নতুন নিয়ম চালু করে চলেছেন। সর্বশেষ তিনি কর্মীদের দীর্ঘ সময় কাজ করতে আর না হলে প্রতিষ্ঠান ছেড়ে দিতে বলেছিলেন। এমনকি নতুন নিয়ম মানতে আল্টিমেটামও বেঁধে দিয়েছিলেন তিনি।

এরপরই শুরু হয় চাকরি ছাড়ার হিড়িক। এরইমধ্যে দেড় হাজার কর্মী টুইটার ছেড়েছে বলে জানা গেছে।

এতে প্রতিষ্ঠানটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে টুইটার বাধ্য হয়ে সাময়িক সময়ের জন্য তাদের অফিস বন্ধ করে দিয়েছে।

টুইটার থেকে চাকরি ছাড়ার তালিকায় আছেন অসংখ্য ইঞ্জিনিয়ার। যারা টুইটারের বাগ ঠিক করা এবং সেবা চালু রাখার কাজটি করে থাকেন। তারা চাকরি ছাড়ার পরই টুইটারের সেবা হুমকির মুখে পড়ে। কর্মীরা গণহারে পদত্যাগ শুরু করলে চিন্তায় পড়ে যান ম্যানেজাররা।

এ ঘটনার পর বেশ কিছু ব্যবহারকারী টুইটার ব্যবহারে সমস্যার কথা জানান। সাইট ডাউনের কথাও বলছেন অনেকে।

আগামী কয়েকদিনের মধ্যে টুইটারে ধস নামবে। এমন পরিস্থিতিতে ইলন মাস্ক কিছু কর্মীকে থেকে যাওয়ার জন্যও আহ্বান জানিয়েছেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

ইলন মাস্ক এরইমধ্যে সফটওয়ার কোড লিখতে পারে এমন কর্মীদের তলব করেছেন।

প্রসঙ্গত, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার কিনে নেওয়ার পর কোম্পানিটির প্রধান নির্বাহীর দায়িত্ব নেন। এরপর ছাঁটাইসহ বিভিন্ন ইস্যুতে কোম্পানিটিতে চরম অস্থিরতা চলছে। অর্ধেক কর্মী ছাটাইয়ের পদক্ষেপ নেন মাস্ক।

বলা হয়, টুইটার দিনে ৪০ লাখ ডলার লোকসান গুনছে, তাই ছাঁটাই ছাড়া প্রতিষ্ঠানের অন্য কোনো উপায় নেই।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর