কিশোরগঞ্জে র্যাব-১৪ এক অভিযান চালিয়ে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ আনোয়ার হোসেন কে (৪০) আটক করেছে।
২ নভেম্বর বরিবার কিশোরগঞ্জ জেলার সদর থানা গাইটাল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটক আনোয়ার হোসেন (৪০) গাইটাল এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে।
র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার মোঃ আশরাফুল কবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান আনোয়ার হোসেন সদর থানার মামলা নং-৩৭(১১)২০ জিআর-৪৮৬(২)২০ ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) ১০(ক) মোতাবেক এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তাকে আটক করে কিশোরগঞ্জ সদর মডেল থানার হস্তান্তর করা হয়েছে ।