শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমনকে বাংলাদেশ কমিউনিটির সংবর্ধনা প্রদান

রফিকুল ইসলাম, কুড়িগ্রাম
রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমনকে অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যায়, বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ পরিষদ (বাটিক) এর আয়োজিত অনুষ্ঠানে গত ২৭ মার্চ শুক্রবার সন্ধ্যায় ব্যাংকসটাউন নিউ সাউথ ওয়েলসে অস্ট্রেলিয়াস্থ চিলি বেসিল অথেনটিক থাই রেস্তোরাঁয় অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমনকে সংবর্ধনা প্রদান করা হয়। বাংলাদেশ-অস্ট্রেলিয়া বাণিজ্য ও বিনিয়োগ পরিষদ (বাটিক) এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাইক্রোফাইবার গ্রুপের অর্থ পরিচালক ড. মোঃ কামরুজ্জামান কায়সার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অস্ট্রেলিয়া বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ও আয়োজক শামীম এবং সিডনি মিন্টো এলাকার মেয়র সহ বাংলাদেশ রোলার স্কেডিং ফেডারেশনের প্রেসিডেন্ট। উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব অস্ট্রেলিয়ার মেলবোর্নে ভিক্টোরিয়া রাজ্যের হিল বক্স ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ৩৪তম ভিক্টোরিয়া কারাতে কাপ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অষ্টেলিয়ান কারাতে ফেডারেশনের আমন্ত্রণে বাংলাদেশ বাংলাদেশ মার্শালআর্ট কনফেডারেশন হয়ে অংশগ্রহণ করেন আরিফুর রহমান সুমন। সে লাল সবুজের পতাকা নিয়ে বিভিন্ন দেশকে পিছনে ফেলে ফাইনালে স্বাগতিক দেশের খেলেয়ার অষ্টেলিয়ান এথলেট রাতনাম রশি হারনিথের কাছে তিন দুই পয়েন্টের ব্যবধানে হেরে দ্বিতীয় স্থান (রৌপ্যপদক) অর্জন করেন। কুড়িগ্রামের কৃতি ক্রীড়াবিদ আরিফুর রহমান সুমন ইতোমধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ামাক ইন্টারনেশনাল স্টেডিয়ামে জুজুৎসু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ-২০২৫ এ জাতীয় দলের হয়ে ৭৭ কেজি মাইনাস ফাইটিং বিভাগে অংশগ্রহণ করে ব্রোঞ্জ পদক জিতেছেন।

আরিফুর রহমান সুমন ২০২২ সালের ডিসেম্বরে আবুধাবিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে স্বর্ণপদক জয় করে তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হিসেবে পরিচিতি লাভ করেন। পরবর্তীতে ২০২৩ সালে ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস প্রিক্স চ্যাম্পিয়নশিপে ৬৯ কেজি ফাইটিং বিভাগে বাংলাদেশের হয়ে দ্বিতীয় স্থান রৌপ্যপদক অর্জন করেন। একই বছরের নভেম্বরে গ্রিসের লোত্রাকিতে অনুষ্ঠিত এক্রপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেন তিনি। পরবর্তীতে, ২০২৪ সালে গ্রীসের হেরাক্লিয়নে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশের হয়ে তাম্রপদক অর্জন করেন। বর্তমানে তিনি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিংয়ে ২৩তম অবস্থানে রয়েছেন।


এই বিভাগের আরো খবর