শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী মে দিবসে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের আহ্বান হাজী আশরাফ উদ্দিনের হাইকোর্টে দুই মামলায় আইভীর জামিন অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে পুলিশ কমিশনারের আল্টিমেটাম ১৭ বছরের সাজা এড়াতে ২০ বছর পলাতক ; অবশেষে গ্রেফতার কিশোরগঞ্জে হাওরের অতিবৃষ্টির কারণে কৃষকের স্বপ্ন ডুবে যাচ্ছে পানির নিচে লালমনিরহাটে কৈশোরকালীন স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত মুকসুূদপুর জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপকূলীয় অঞ্চলে ক্রমাগত লবনাক্ততা বৃদ্ধি পাওয়ায় পাইকগাছায়” পানি সংলাপ” অনুষ্ঠিত দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত শরণখোলায় বজ্রপাতে চার গরুর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ২শ’ হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান সালথার আটঘর ইউপি চেয়ারম্যান সোহাগ খান গ্রেপ্তার কর্মক্ষেত্রে শ্রমিকের ন্যায় সংগত অধিকার প্রতিষ্ঠার দাবি কুড়িগ্রামের বিশিষ্ট জনদের এমপির নির্দেশনা উপেক্ষা করে খেলার মাঠ দখলের পাঁয়তারা বিআইডব্লিউটিসি’র দুর্যোগের পূর্বাভাসে সুনামগঞ্জের বরাম হাওরে দ্রুত ধান কাটার নির্দেশ জেলা প্রশাসকের বাঁধ ভাঙার দায় কার? প্রশাসন আর প্রকৃতির রোষে সর্বস্বান্ত হাওরবাসী ডিসি সম্মেলনে ৪৯৮টি প্রস্তাবের ওপর আলোচনা হবে ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন

কুড়িয়ে পাওয়া মর্টারশেলকে গুপ্তধন ভেবে গোপনে খুলতে গিয়ে বিস্ফোরণে গেলো পা

কুড়িগ্রাম প্রতিনিধি
বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৬:১৭ অপরাহ্ন
বিস্ফোরণে উড়ে গেছে রান্নাঘর

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুর খুঁড়তে গিয়ে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে হামিদুল ইসলাম বাবু (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় আহত হামিদুলের ডান পায়ের গোড়ালি খসে পড়েছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান ঢাকাপ্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিস্ফোরণে আহত হামিদুল ইসলাম বাবু দেওয়ানের খামার গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি পেশায় মিস্ত্রি বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, গত তিন চার দিন আগে আহতের মামা আব্দুল গফুর নিজ জমিতে পুকুর কাটার সময় মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় মর্টার শেলটি পান। গুপ্তধন ভেবে তিনি তা বাড়িতে নেন এবং বিষয়টি গোপন রাখেন। ভাগ্নে বাবু পেশায় লেদ মিস্ত্রি হওয়ায় মর্টারশেলটি তাকে খোলার দায়িত্ব দেন গফুর।

মঙ্গলবার রাতে বাবু একই গ্রামে নিজ বাড়ির রান্নাঘরে মর্টারশেলটি খোলার চেষ্টা করলে আঘাতে এটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণের আঘাতে বাবুর ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং বাঁ পা ঝলসে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোর্শেদুল হাসান জানান, মর্টারশেলটি বিস্ফোরণে রান্নাঘরের টিনের বেড়াসহ স্থানীয় একটি বাউন্ডারি দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। রান্নাঘরের মেঝেতে হাতুড়ি, কুড়াল ও দা পড়ে থাকতে দেখা গেছে। সম্ভবত গুপ্তধনভেবে মর্টারশেলটি খুলতে চেষ্টা করায় আঘাতে এটি বিস্ফোরিত হয়েছে।

স্থানীয় মুক্তিযোদ্ধাদের বরাতে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘মর্টারশেলটি মুক্তিযুদ্ধকালের। এটি অবিস্ফোরিত ও পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে ছিল। তবে এটি তাজা থাকায় আঘাতে বিস্ফোরিত হয়েছে। এ ঘটনায় ভূরুঙ্গামারী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।’


এই বিভাগের আরো খবর