শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে যায়

খন্দকার আনিসুর রহমান, সাতক্ষীরা প্রতিনিধি
রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪, ৪:১৩ পূর্বাহ্ন

আসুন কমাই সেবার ব্যবধান এই স্লোগানকে সামনে রেখে বিশ্ব ক্যান্সার দিবস ২০২৪ শীর্ষক র‌্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (৪ ফেব্রুয়ারি) সাতক্ষীরা বিনেরপোতা ক্যান্সার হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটে সাতক্ষীরা ক্যান্সার কেয়ার এন্ড ওয়েলফেয়ার সেন্টার ও রোটারী ক্লাব অব সাতক্ষীরার আয়োজনে খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ মনোয়ার হোসেন ‘র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন (বিএসএএইট) প্রো ভাইস চ্যান্সেলর (প্রশাসন) ও চেয়ারম্যান অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মরণব্যাধি দুরারোগ্য ক্যান্সারের প্রতিবছর ৮০ ভাগ রোগী মৃত্যুবরণ করছে। ক্যান্সারে আক্রান্ত রোগীকে বাঁচানোর জন্য শত চেষ্টা করেও বেশিরভাগ শেষ পর্যন্ত বাঁচানো যায় না। ক্যান্সার আক্রান্ত রোগীর সাথে পরিবারটিও ধুকে ধুকে শেষ হয়ে যায়। এজন্য সকলকে সচেতন হতে হবে।

তামাক বিড়ি সিগারেট মাদক সেবনে ক্যান্সার রোগীর সংখ্যা অনেক বেশি। ক্যান্সারের হাত থেকে বাঁচতে হলে সামাজিকভাবে সচেতনতা বৃদ্ধি করতে হবে। একই সাথে খাদ্য অভ্যাস এবং রোগের শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সামাজিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে আস্তে আস্তে এটা নির্মূল করতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ রুহুল কুদ্দুস। অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, রোটারিয়ান ফাস্ট প্রেসিডেন্ট সৈয়দ হাসান মাহমুদ, রোটারি ক্লাব অফ সাতক্ষীরার সম্পাদক অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, সদস্য মোঃ কামরুজ্জামান রাসেল, আশরাফুল করিম ধনী, অফসোনীন ফার্মার এক্সিকিউটিভ রাসেল মাহমুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহানা মহিদ, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোস্না দত্ত প্রমুখ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ডঃ মোখলেসুর রহমান, বিএম এর সভাপতি ডা. আজিজুর রহমান, সাবেক সিভিল সার্জন ডা. এস জেড আতিক, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ নাসেরুল হক সহ ক্যান্সার রোগে আক্রান্ত রোগী, ডাক্তার, নার্স বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এসময় প্রজেক্টরের মাধ্যমে ক্যান্সার রোগীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন তথ্য উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. নাজমুস সাকিব ব্রাইট। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন।


এই বিভাগের আরো খবর