বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

ক্লাসে টিকটক ভিডিও: নবীগঞ্জে তিন শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জুয়েল আহমদ, নবীগঞ্জ( হবিগঞ্জ)
সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ৭:৪১ অপরাহ্ন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে ক্লাস চলাকালীন মোবাইল ফোনে ভিডিও ধারণ ও টিকটক ভিডিও তৈরির অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

গত শনিবার (৪ অক্টোবর) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক স্বাক্ষরিত এক নোটিশে এ বহিষ্কারের আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— সর্দারপুর গ্রামের আব্দুল করিমের ছেলে আব্দুল রকিব (রোল নং–১০১), শেরপুর গ্রামের মো. আমির খানের ছেলে মো. নাঈম খান (রোল নং–৭৬), এবং বড় শাখোয়া গ্রামের কাওছার মিয়ার ছেলে ইমানী মিয়া (রোল নং–৬৪)।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত সপ্তাহে ক্লাস চলাকালীন সময়ে ওই তিন শিক্ষার্থী মোবাইল ফোন ব্যবহার করে ভিডিও ধারণ ও টিকটক তৈরি করে। বিষয়টি নজরে এলে কর্তৃপক্ষ তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনসুর আহমদ আতিক বলেন, বিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে কেউ এমন কাজ করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকায় আলোচনা সৃষ্টি করেছে। স্থানীয় অভিভাবকরা শিক্ষার্থীদের এমন আচরণে উদ্বেগ প্রকাশ করে বিদ্যালয়ে শৃঙ্খলা ও নজরদারি আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।


এই বিভাগের আরো খবর