মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কালকিনিতে সাবেক ইউপি সদস্য মোস্তফা সরদার গ্রেপ্তার উলিপুরে আবারো তেঁতুলগাছের মগডালে আলোচিত সেই গৃহবধু চাঁপাইনবাবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চোখের লেন্সসহ ছানি অপারেশনের উদ্বোধন জঙ্গল সলিমপুরে উন্নয়নের নতুন অধ্যায়—সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুরু হয়েছে সড়ক নির্মাণ কাজ সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০: বসতবাড়িতে হামলা সালথায় দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত সাপাহারে সীমান্তবর্তী এলাকায় সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে মতবিনিময় সভা বরগুনায় ব্যবসায়ীর মস্তক বিহীন লাশ উদ্ধার শ্রীপুরে আ’লীগ নেতা ও সাবেক মেয়র আনিছের জানাজায় মানুষের ঢল সংসদে তিতাসে খাদ্য গুদাম নির্মাণের দাবি উত্থাপন করলেন অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বিশ্বকাপ ফুটবলের আয়োজনের সঙ্গে ত্রিশালে বিক্রি হচ্ছে পতাকা ও জার্সি বিক্রি রাস্তার উপর ময়লারস্তুপ, ময়লা পানিতে সয়লাব, পথচারী চলাচলে ভোগান্তি, পৌর কর্তৃপক্ষ নীরব নান্দাইলে ওয়ার্ল্ড ভিশনের গাছের চারা বিতরণ চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক, আদালতে পাঠিয়েছে পুলিশ ক্রিকেটার নাসির-তামিমার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি: রায়ের আগে আসামিপক্ষের ‘নিশ্চিত খালাস’ প্রচারণায় জনমনে বিভ্রান্তির তীব্র নিন্দা গুলিবিদ্ধ সুজনের পাশে দাঁড়ালেন ঢাকার ডিসি নালিতাবাড়ীতে ২ দিনের ব্যবধানে ৫ মাদরাসা ছাত্র নিখোঁজ, এলাকায় আতঙ্ক সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু জামালপুরে জজের সহায়তায় হয়রানির অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন ভেঙে পড়া গোয়াতলা বেইলি ব্রিজ পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স গোয়াইনঘাটে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদে প্রকাশ্য জনসম্মুখে নৃশংসভাবে যুবককে হত্যা কৃষিপণ্য রপ্তানিতে গোলকধাঁধা: আমলাতন্ত্র নাকি বাস্তব সংকট? বাংলাদেশে গৃহপালিত প্রাণীতে করোনাভাইরাস শনাক্ত হয়নি: বাকৃবির গবেষণা গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত ঝালকাঠির সুগন্ধা নদীতে ফের অবৈধ বালু উত্তোলনের শঙ্কা, নদীভাঙন আতঙ্কে এলাকাবাসী রেমিট্যান্স সমৃদ্ধ ফটিকছড়িতে নেই কোন সরকারি প্রশিক্ষণ কেন্দ্র ফটিকছড়ির বনাঞ্চল থেকে বিপুল পরিমাণ কাঠ জব্দ চট্টগ্রামে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি বন্দরে লাশ নিয়ে বিক্ষুব্ধ এলাকাবাসীর থানা ঘেরাও, দারোগা ক্লোজড

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নওগাঁয় দোয়া ও নির্বাচনী কর্মীসভা

সোহেল রানা, নওগাঁ
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ৯:২৫ অপরাহ্ন

নওগাঁর সাপাহারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার মিরাপুর উচ্চ দিমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা বিএনপি সাবেক সাধারন সম্পাদক ও গোয়ালা ইউনিয়ন বিএনপির সদস্য মো: জালাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি মো: আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ বিএনপির মনোনীত প্রার্থী মো: মোস্তাফিজুর রহমান এবং বিশেষ বক্তা সাবেক জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো: বায়োজিদ হোসেন পলাশ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই-আলম মিঠু ও খাইরুল আলম গোল্ডেন। জেলা যুবদলের আহবায়ক মো: মাসুদ হায়দার টিপু, জেলা কৃষকদলের আহবায়ক মুমিনুল ইসলাম চঞ্চল, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি মোসা: সামিনা পারভিন পলি, জেলা শ্রমিকদলের আহবায়ক মো: জিল্লুর রহমান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: একেএম রওশন ইসলাম, পোরশা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: সাদেকুল ইসলাম, সাপাহার উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: আব্দুন নূর, সাপাহার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো: সারোয়ার জাহান চৌধুরী লাবু, সাবেক যুগ্ম আহবায়ক মো: মোখলেসুর রহমান মুকুল, সহ-সভাপতি মো: জয়নাল আবেদীন, মো: আব্দুর রহমান কল্লোল, মো: আব্দুল কাহার, মো: বদিউজ্জামান ও মো: মিজানুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক বদিউজ্জামান স্বপন সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,বিএনপিতে কোন নেতা নেই। আমাদের একটাই নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা এক থাকবেন এই তিন উপজেলা হবে মডেল উপজেলা। কোন দুর্নীতি থাকবে না, ধান্দাবাজি থাকবে না। চাঁদাবাজি থাকবে না, হাটের ও বালু মহালের ডাক থাকবে না। সেই রকম বিএনপিই এই এলাকায় প্রতিষ্ঠিত হবে।


এই বিভাগের আরো খবর