শনিবার, ০৬ জুন ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
“নবায়নযোগ্য জ্বালানিতে কর অব্যাহতি ও জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধের দাবি” হুন্দ্বীপ পাড়া ঘরোয়া প্রিমিয়ার লীগের জমজমাট ফাইনাল, চ্যাম্পিয়ন এইচপি ব্রাদার্স এলিভেন বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থা’র ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে যুবদল নেতা-সহ ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার ও বিদেশি মুদ্রা উদ্ধার নদীতে ঘোড়া গোসল করানোর সময় প্রাণ হারালেন যুবক শ্রীপুরে ২৫ লিটার চোলাই মদসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবসে র‍্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভা যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন রুমন ঈদ-পরবর্তী ভাদুঘর মহল্লার নেতাকর্মীদের সঙ্গে এমপি শ্যামলের মতবিনিময় সভা স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কার্যকলাপ, পুলিশের অভিযানে গ্রেফতার নগরকান্দার  চাঁদহাটে  মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত কাপ্তাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন আনোয়ারায় ২৪ ঘণ্টার মধ্যে সিএনজি ছিনতাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার মোবাইল ফোন না পেয়ে অভিমানে বিষপান, কাউখালীতে স্কুলছাত্রের মৃত্যু আনোয়ারায় ইয়াবা পাচারের নতুন রুট, অধরাই রয়ে গেছে গডফাদাররা ঈদ পুনর্মিলনীতে উন্নয়ন ও জনঅধিকার প্রতিষ্ঠার আহ্বান হাজী আশরাফ উদ্দিনের লালমনিরহাটে বজ্রপাতে গৃহবধূর আকস্মিক মৃত্যু জেলা প্রশাসনের শোক প্রকাশ ফটিকছড়িতে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁদাবাজি মামলায়-হাটহাজারীতে ‘ভুয়া সাংবাদিক’ আটক ফটিকছড়িতে মাটি কর্ত্তন করায় ৫০ হাজার টাকা জরিমানা, বালি জব্দ ​বদলে যাচ্ছে রাঙামাটি, নান্দনিক সৌন্দর্যে মুগ্ধ হবেন পর্যটকরা শীতলক্ষ্যার বুকে টোয়াব অগ্রগামী ঐক্যজোটের আয়োজন, পর্যটন শিল্পে ইতিবাচক সংযোগ ও অগ্রযাত্রার প্রত্যাশা হোমনায় নিখোঁজের একদিন পর নারীর লাশ উদ্ধার কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন ভান্ডারিয়ার মনিরুল ইসলাম সোহাগ পুস্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন বিএনপি সভাপতির ওপর হামলার ঘটনায় চার যুবদল নেতা বহিষ্কার নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের আগমনকে কেন্দ্র করে মতলব উত্তরে উৎসবমুখর পরিবেশ পাইকগাছায় জমি সংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে প্রাণনাশের হুমকি: থানায় অভিযোগ ছাগল চড়ানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১ নবীগঞ্জে ৬ মাসের বেশি বিদ্যুৎ বিল বকেয়া, সংযোগ বিচ্ছিন্ন

গণপূর্ত অধিদপ্তরের ৬৬৯টি শুণ্য পদে নিয়োগের বিরুদ্ধে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬, ৮:২২ অপরাহ্ন

গণপূর্ত অধিদপ্তরের অধীন সেট-আপভূক্ত গ্রেড-১৪ হতে গ্রেড-২০ পর্যন্ত মোট ০৮ ক্যাটাগরির ৬৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের পরীক্ষা, ভাইবাসহ সকল বিষয়ে আপত্তি জানিয়ে হাইকোর্টে রিট করেছে গণপূর্ত অধিদপ্তরের ভাউচার ভিত্তিক কর্মচারীগণ। গত ২০ থেকে ২৫ বছর যাবত গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন সেক্টরে ভাউচার ভিত্তিক কাজ করছে প্রায় ১৩৫০ জন কর্মচারী। তাদের চাকরি স্থায়ীকরণ না করে, নতুন স্থায়ী এই নিয়োগের আপত্তি জানিয়ে নিয়োগ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন তারা। চলতি বছরের ৮ জানুয়ারি মো: ইসাহাক মিয়া, আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট কর্তৃক উক্ত রিটের পক্ষে একটি রেফারেন্স অফ সুপ্রিম কোর্ট চিঠি প্রেরণ করেন। আইনজীবী কর্তৃক পাঠানো চিঠিতে বিবাদী করা হয় গণপূর্ত অধিদপ্তর এবং সংশ্লিষ্ট নিয়োগের সাথে জড়িত সকল কর্মকর্তা কর্মচারীসহ সংশ্লিষ্ট দপ্তর বিভাগসমূহকে।

সুত্রে উঠে আসে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস্টাবলিস্টমেন্ট গনপূর্তবিভাগ ঢাকা কর্তৃক গত ২৩/৯/২০২৫ ইং তারিখে স্মারক নং ২৫.৩৬.০০০.২১১.১১.৪০২.২০২৫-৪৮০ এর অধীনে জারি করা সার্কুলারের বিরুদ্ধে আদালতে রিট আবেদন করেছেন গণপূর্ত অধিদপ্তরের ভাউচার ভিত্তিক কর্মচারীগণ। উক্ত নিয়োগে অফিস সহকারি-কাম কম্পিউটার টাইপিস্ট, অফিস সহকারী, হিসাব সহকারী, কার্য সহকারী ,নকশা কারক, মালী, পিয়ন ও নিরাপত্তা প্রহরীসহ ৮টি পদে নিয়োগের জন্য আবেদন আহবান করা হয়েছিল। উক্ত নিয়োগের এমসিকিউ ও লিখিত পরীক্ষাশেষে বর্তমানে মৈাখিক পরীক্ষার জন্য অপেক্ষায় রয়েছে।

নিয়োগের বিরুদ্ধে আবেদনকারীগণ মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজিক আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত আদালতের শুনানির পর গত ৮ জানুয়ারি বিবাদীদের উপর একটি রুল জারি করেন। উক্ত রিটের আবেদনকারী আইনজীবীর ভাস্যমতে জানা যায় আবেদনকারীগন গত ২০ থেকে ২৫ বছর যবত গণপূর্ত অধিদপ্তরের অধীনে ১৪ থেকে ২০ গ্রেডে প্রায় ১৩৫০ জন ভাউচার ভিত্তিক কর্মচারী হিসেবে কাজ করে আসছেন। গণপূর্ত অধিদপ্তরের এই ভাউচার ভিত্তিক কর্মচারীরা দীর্ঘদিন যাবত সরকারের কাছে এবং গণপূর্ত মন্ত্রণালয়ের কাছে রাজস্ব খাতে স্থায়ীভাবে বহালের আবেদন করে আসছেন। আবেদন আমলে না নেওয়ায় তারা মহামান্য আদালতের দ্বারস্থ হন।

তথ্যসূত্রে উঠে আসে আদালত তার বিভিন্ন অবজারভেশনে তাদেরকে রাজস্ব খাতে বহালের জন্য নির্দেশনা প্রদান করলেও তা কার্যকর হয়নি। তাই আদালত বিষয়টি সুস্পষ্টভাবে অবগত হওয়ার পর এই রুল জারি করেন।

অনুসন্ধানে আরও জানা যায় গত ২০ বছর যাবৎ গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন শাখায় প্রায় ১৩৫০ জনের মত রিটকৃত নিয়োগের পদে ভাউচার ভিত্তিক কর্মচারী বর্তমান রয়েছে। তাদের চাকরি রাজস্ব খাতে নেওয়ার জন্য সুপ্রিম কোর্টে উক্ত বিষয়ে মামলা দায়ের করা আছে বলে তথ্য উঠে আসে। ভাউচার ভিত্তিক কর্মচারীদের সাথে কথা বলে জানা যায়, তাদের দায়ের করা সাতটি মামলা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বিভাগ ভাউচার ভিত্তিক কর্মচারীদের পক্ষে রায় দেয়, তার মধ্যে একটি মামলা সুপ্রিম কোর্টের রিভিউ ডিভিশনে রয়েছে। তাদের দাবি উক্ত বিষয়টি নিষ্পত্তি না করে কিভাবে নতুন করে স্থায়ী নিয়োগের ব্যবস্থা গ্রহণ করে অধিদপ্তর, তা আমাদের বোধগম্য নয়।


এই বিভাগের আরো খবর