বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

গণহত্যায় জড়িত এক পুলিশকে গ্রেপ্তারের খবর দিলেন পিনাকী!

অনলাইন ডেস্ক :
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১১:০৬ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন গণমাধ্যম ডেস্ক : সমসাময়িক রাজনীতি ও অন্যান্য প্রসঙ্গে নিয়মিত লেখালিখি করেন, ভিডিও কনটেন্ট তৈরি করেন অনলাইন অ্যাকটিভিস্ট, লেখক এবং ব্লগার পিনাকী ভট্টাচার্য। সাম্প্রতিক সময়ে জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুুত্থান ও অন্যান্য প্রসঙ্গ নিয়েও নানা ব্যাখা-বিশ্লেষণ ও ঘটনাপ্রবাহ তুলে ধরেন তিনি। নিজস্ব অভিমতও জানান এই লেখক। এবার এক খুশির সংবাদ দিলেই তিনি। জানালেন ছাত্র-জনতার অভ্যুত্থানে গণহত্যায় জড়িত এক পুলিশকে গ্রেপ্তারের খবর।

জুলাই আন্দোলনে রামপুরা-বনশ্রীর মেরাদিয়া বাজারে গুলি চালায় পুলিশ। অনেকে চলে যেতে পারলেও এক কিশোর একটি নির্মানাধীন বিল্ডিংয়ের ৪ তলা কার্ণিশে ঝুলেছিলেন। কিন্তু উপর থেকে তাকে দেখে গুলি করে হত্যা করে পুলিশ। রোববার পিনাকী ভট্টাচার্য তার ভেরিফায়েড ফেসবুকে পোস্টে জানিয়েছেন ওই পুুলিশকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় তার ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, মনে আছে রামপুরায় ছাদে ঝুলে লুকিয়ে ছিল একজন ছাত্র। ওপর থেকে গুলি করেছিল পুলিশ। সেই পুলিশের এসআই চঞ্চল সরকারকে ধাওয়া করে ধরা হয়েছে খাগড়াছড়িতে।

এর আগে পিনাকী ভট্টাচার্য তার ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি ১০-২০তম গ্রেডের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদানের আহ্বান জানিয়েছেন। পিনাকী ভট্টাচার্য তার স্ট্যাটাসে লেখেন, ‘১০-২০তম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিয়ে দেয়ার আহ্বান জানাই। আমাদের সমর্থন থাকবে।’

পিনাকী ভট্টাচার্যের এই আহ্বান মুহূর্তেই সাড়া ফেলে দেয় অনলাইনে। পোস্টটি বিপুলসংখ্যক মানুষ শেয়ার করেছে এবং ইতিবাচক মন্তব্যের মাধ্যমে সমর্থন জানিয়েছে।

প্রসঙ্গত, চলতি জানুয়ারি থেকে কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হলেও সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আপাতত পাচ্ছেন না মহার্ঘ ভাতা। অর্থনীতির বর্তমান টালমাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর