মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

গরমে ডিম খেলে কি শরীরের তাপ বাড়ে

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৫ মে, ২০২৫, ১১:২০ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : ডিম স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটা সবারই জানা। এটি প্রোটিন, ভিটামিন, খনিজ এবং স্বাস্থ্যকর চর্বি সমৃদ্ধ একটি খাবার। নিয়মিত ডিম খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, পেশির বৃদ্ধি হয়। ত্বক এবং চুলের জন্যও ডিম অত্যন্ত উপকারী বলে মনে করা হয়।

গরমে সবাই এমন সব খাবার এড়িয়ে চলে যা শরীরে তাপ উৎপন্ন করে। শীতকালে প্রচুর পরিমাণে ডিম খাওয়া হয়, কিন্তু গরমে এর চাহিদা কমে যায়। কেউ কেউ মনে করেন, গরমে ডিম খাওয়ার কোনও ক্ষতি নেই। আসলেই কি তাই? এ ব্যাপারে ভারতীয় ডায়েটিশিয়ান কামিনী সিনহা জানিয়েছেন নানা তথ্য।

এই পুষ্টিবিদের ভাষায়, ডিম স্বাস্থ্যে জন্য খুবই উপকারী তবে গরমে ডিম খাওয়া কমানো উচিত। কারণ এটি শরীরে তাপ বাড়াতে পারে। প্রতিদিন একটি বা দু’টি ডিম খেলে কোনও ক্ষতি হবে না। তবে এ সময়ে বেশি পরিমাণে ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত।

কামিনী সিনহা জানান, গরমে সকালের নাশতায় ডিম খাওয়া ভাল। এই সময়ে শরীরের পরিপাকতন্ত্র সবচেয়ে ভাল ভাবে কাজ করে। সিদ্ধ ডিম খাওয়া বেশি উপকারী কারণ এতে তেল বা মসলা থাকে না,ফলে বদহজম এবং গ্যাসের সমস্যা হওয়ার ঝুঁকি কম।

পুষ্টিবিদদের মতে, যেকোন সুস্থ ব্যক্তি, যার কোনও ধরনের অ্যালার্জি বা হজমের সমস্যা নেই তিনি গরমে প্রতিদিন একটি-দু’টি ডিম খেতে পারেন। শিশু, বয়স্ক এবং হৃৎরোগীদের ডিম খাওয়ার আগে অবশ্যই একজন পুষ্টিবিদ বা চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত। যে কোনও ঋতুতেই বেশি ডিম খাওয়া ক্ষতিকর হতে পারে।

কাদের ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত?

বিশেষজ্ঞদের মতে, যাদের গ্যাস, অ্যাসিডিটি, ডায়রিয়া বা হজম সংক্রান্ত কোনও সমস্যা আছে তাদের গরমে ডিম খাওয়া এড়িয়ে চলা উচিত। যদি কারও ডিমে অ্যালার্জি থাকে, তা হলে যে কোনও ঋতুতেই ডিম খাওয়া উচিত নয়। এছাড়াও ডিম খাওয়ার সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার বিশেষ যত্ন নিন এবং শুধুমাত্র সম্পূর্ণ রান্না করা ডিম খান। গরমে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য প্রতিদিন আট থেকে ১০ গ্লাস পানি পান করা উচিত এবং হালকা খাবার খাওয়া উচিত। তাহলে হজম সংক্রান্ত সমস্যা এড়ানো সহজ।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর