বিকল্পধারা বাংলাদেশের উদ্যোগে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আজ মঙ্গলবার বর্ণাঢ্য বর্ষবরণ উৎসবের আয়োজন করা হয়।
দলের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট, সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর বারিধারার বাসভবন ‘মায়া-বি’-তে সকাল ১১টায় নববর্ষের অনুষ্ঠান শুরু হয়। বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য মহসিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রেসিডিয়াম সদস্য ও অনুষ্ঠান সমন্বয়ক মোঃ আসাদুজ্জামান বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে দলের প্রেসিডেন্ট মেজর (অব.) আব্দুল মান্নানের পক্ষে শুভেচ্ছা বক্তব্য দেন তাঁর ছেলে বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক তাশফিক মান্নান।
উল্লেখ্য যে, দলের প্রেসিডেন্ট মেজর মান্নান থাইল্যান্ডে চিকিৎসাধীন রয়েছেন। অলোচনায় অংশ নেন বিকল্পধারার মহাসচিব ওবায়দুর রহমান মৃধা, প্রেসিডিয়াম সদস্য আইনুল হক প্রমুখ। কবিতা আবৃত্তি করেন ওয়াসিমুল হক, আসাদুজ্জামান বাচ্চু, মহসিন চৌধুরী।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুীরর কন্যা ডা. শায়লা চৌধুরীর সঙ্গীত পরিবেশন। এ ছাড়া সংগীত পরিবেশন করেন ব্রিটেন, রিপন, দীপা ও রূপকথা।