বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঝালকাঠির কৃতি সন্তান ডা. জিয়াউদ্দিন হায়দার প্রতিমন্ত্রীর পদমর্যাদা পেলেন শেরপুরে জ্বালানি তেল অবৈধভাবে পাচার করায় ভ্রাম্যমাণ আদালতে জরিমানা, তেল জব্দ টংকাবতী খালে ফুটব্রিজ, সড়ক সংস্কারের প্রতিশ্রুতি দিলেন এমপি শাহজাহান চৌধুরী ফুলপুরে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার নিয়ে পৃথক সভা লালমনিরহাটে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত সুনামগঞ্জের হাওরে ধান ঘরে তোলার লড়াই: প্রতিকূল প্রকৃতি আর ন্যায্যমূল্যের অভাবে দিশেহারা কৃষক মানিকগঞ্জে অবৈধভাবে পেট্রোল মজুত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা রূপসী কাপ্তাইয়ের আয়োজনে উন্নয়ন বিষয়ক গোলটেবিল বৈঠক ত্রিশালে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রাক প্রস্তুতিমূলক সভা হোমনায় দুই মাদকসেবীকে ভ্রাম্যমান আদালতের ৬ মাসের কারাদণ্ড অকাল বৃষ্টিতে ফসলহানির আশঙ্কা: সুনামগঞ্জে ধান কাটার ত্বরান্বিত করতে জরুরি সভা মাদারগঞ্জে অন্তসত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু! স্বামীর পরিবারের লোকজন পলাতক সম্পত্তির লোভে নওগাঁয় একই পরিবারের চারজনকে হত্যা: পুলিশের দাবি কিশোরগঞ্জ ময়মনসিংহ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১৫ চুনারুঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ ও সার বিতরণ জামালপুরে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, স্বর্ণালংকার উদ্ধার ২ জুলাই থেকে এইচএসসি পরীক্ষা শুরু ফরিদা খানম ঢাকার নতুন ডিসি ফুলবাড়ীতে নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন নান্দাইলে সরকারি হালটের রাস্তা দখল জনসাধারণের চরম দুর্ভোগ সালথায় অপ-প্রচারের প্রতিবাদে বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন কাউখালীতে তারুণ্যের উৎসব ও নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সুস্থ প্রজন্ম গঠনে জিংক সমৃদ্ধ খাদ্য গ্রহণ বিষয়ে স্কুল শিক্ষার্থীদের নিয়ে সেনসিটাইজেশন প্রোগ্রাম অনুষ্ঠিত নান্দাইলে মামলা তুলে না নেওয়ায় কৃষকের পাকা ধান লুটের অভিযোগ ৪২ বছর নদীতে মাছ ধরেও ভাগ্যের পরিবর্তন হয়নি রহম আলির পাইকগাছায় স্কুল ফিডিং কর্মসূচিতে অনিয়ম: মানহীন খাবারে স্বাস্থ্য ঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা মাদক নির্মুলে আমাদের অবস্থান জিরোটলারেন্স: ফরিদপুরের ডিসি কঠোর নিরাপত্তা ও ব্যাপক উদ্দীপনায় সুনামগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু নালিতাবাড়ীতে পুত্রবধূ ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেফতার তামাক কোম্পানির প্রলোভনে বাড়ছে চাষ, ঝুঁকিতে কৃষি ও জনস্বাস্থ্য

গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও ভাইরাল করার হুমকি, মোটা অংকের টাকা আদায়, গ্রেপ্তার ১

নাজমুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল)
রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ৮:২০ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইলে গৃহবধূর গোসল ও ইমুর ফোন কলে ধারণ করা নগ্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো.রিপন নামে (২৫) একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার থানায় গৃহবধূর মা মোছা: আছমা’র করা পর্ণগ্রাফি আইনে মামলায় অভিযুক্ত রিপনকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার দিগড় ইউনিয়নের ঢালুয়াবাড়ি গ্রামে।

গৃহবধূর মা আছমা ও মামলার বিবরণ থেকে জানা যায়, ঘাটাইল উপজেলার সাগরদীঘি ইউনিয়নের পাগারিয়া গ্রামের মো.সুলতানের মেয়ে ওই গৃহবধূ (২০)। একই উপজেলার দিগড় ইউনিয়নের ঢালুয়াবাড়ি গ্রামের মো.শাহজালালের সঙ্গে পারিবারিকভাবে তার বিয়ে হয়। বিয়ের প্রায় ৮ মাস পর জীবিকার তাগিদে শাহজালাল পাড়ি জমান ডুবাই। স্বামীর বাড়িতেই থাকেন ওই গৃহবধূ। গত বছরের ফেব্রুয়ারি মাসের কোনো এক দিন গোসল করতে যান তিনি। গোসলখানার টিনের ছিদ্র দিয়ে কৌশলে মোবাইল ফোন দিয়ে গোসলরত অবস্থার আপত্তিকর ভিডিও ধারণ করেন ঢালুয়াবাড়ি গ্রামের মো. আজিজের ছেলে মো.রিপন।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে গৃহবধূর কাছে মোটা অঙ্কের টাকা দাবী করেন রিপন। সম্মানের ভয়ে নিরুপায় হয়ে কাউকে কিছু না জানিয়ে রিপনকে গত বছরের ২২ মার্চ ৫০ হাজার টাকা দেন তিনি। টাকা পাওয়ার কিছুদিন পর একই কারণ দেখিয়ে রিপন পুনরায় দুই লাখ দাবী করেন। এত টাকা দিতে অস্বীকৃতি জানান গৃহবধূ। কৌশল খাটান রিপন। নতুন ফন্দিতে শর্ত দেন গৃহবধূ যদি তার ব্যবহৃত ইমু নম্বর দেন তবে ফোন থেকে গোসলের আপত্তিকর ভিডিও ডিলিট করে দেওয়া হবে।

কোনো উপায় না দেখে ইমু নম্বর দেন তিনি। নম্বর পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠেন রিপন। প্রতিনিয়ত সেই নম্বরে ফোন করে বিরক্ত করতে থাকেন। ইমুতে ভিডিও কল করে ওই গৃহবধূকে নগ্ন হতে বলেন। হুমকি দেন তার কথা না মানলে পূর্বের করা গোসলের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার।

একপর্যায় রিপনের কথা মানতে বাধ্য হন ওই গৃহবধূ। ইমুতে করা ভিডিও কলের দুইটি নগ্ন ভিডিও ধারণ করেন রিপন। এবার সেই ভিডিও দেখান গৃহবধূকে। দাবী করেন দুই লাখ টাকা। কোনো উপায় না দেখে গৃহবধূ বিষয়টি তার মা মোছা: আছমাকে অবগত করেন। মেয়ের সংসারের কথা ভেবে মা বিভিন্ন জায়গা থেকে দুই লাখ টাকা জোগাড় করে গত বছরের ১৭ জুন রিপনের হাতে তুলে দেন। বেপরোয়া রিপন কিছুদিন পর আবারও টাকা দাবী করেন দুই লাখ। এবার টাকা দিতে অস্বীকৃতি জানান গৃহবধূ ও তার মা।

অনৈতিক দাবী পূরণ না করায় গোসল এবং ইমুতে করা আপত্তিকর ভিডিওগুলো তার বন্ধু ঢালুয়াবাড়ি গ্রামের আবু বকরের ছেলে তোফাজ্জল হোসেনের মোবাইলে (২৭) শেয়ার করে দেন। বন্ধু রিপনের দেখানো পথ অনুসরণ করে তোফাজ্জল হোসেনও ভয় দেখিয়ে গৃহবধূ ও তার মায়ের কাছে টাকা দাবী করেন।

তোফাজ্জলকেও টাকা দিতে অস্বীকৃতি জানান তারা। চলতি বছরের ৩ এপ্রিল তোফাজ্জাল গৃহবধূর স্বামীর বাড়িতে যান। স্বামীর পরিবারের সদস্যদের ভিডিও দেখিয়ে টাকা দাবী করেন। টাকা না দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। গৃহবধূর স্বামীর পরিবারও টাকা দিতে অস্বীকৃতি জানান। টাকা না পেয়ে নগ্ন ওই আপত্তিকর ভিডিও তিনটি রিপন ও তোফাজ্জল মিলে তাদের পরিচিতজন ও অন্য বন্ধুদের মোবাইলে শেয়ার করে এলাকায় ছড়িয়ে দেন।

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন,এ ঘটনায় পর্ণগ্রাফি আইনে থানায় মামলা হয়েছে। মূল আসামী রিপনকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আলামত হিসেবে তার ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে। বিভিন্ন মোবাইলে যে ভিডিওগুলো শেয়ার করা হয়েছে প্রাথমিকভাবে তার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

 

 

 


এই বিভাগের আরো খবর