বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গোয়াইনঘাটে ৫৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

সৈয়দ হেলাল, গোয়াইনঘাটন (সিলেট)
বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ২:০৬ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষি নির্ভর উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার ২২ অক্টোবর সকাল সাড়ে দশটায় উপজেলা কৃষি অফিস হল রুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ২০২৫-২০২৬ অর্থ বছরে উপজেলার ১৩ টি ইউনিয়নের ৫৩০ জন কৃষক ও কৃষানীদের মধ্যে বসত ভিটায় ও মাঠে চাষ যোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে,উদ্ভিদ সংরক্ষণ সহকারী কর্মকর্তা জীবন কৃষ্ণ রায়ের সঞ্চালনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রণির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার জামাল খান।তিনি বলেন, সঠিক নিয়মে নিয়ন্ত্রিতভাবে কীটনাশক ব্যবহার করে উৎপাদিত ফসলের ফলন বৃদ্ধি করা যায় এবং বিভিন্ন ব্যাধি থাকে মুক্ত থাকা যায়। সঠিক নিয়ম না জেনে অনিয়ন্ত্রিতভাবে কীটনাশক ব্যবহার করলে ক্যান্সার সহ বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সকল কৃষককে কৃষি ক্ষেতের পরিচর্যা ও সঠিক নিয়মে কীটনাশক ব্যবহারের আহ্বান জানান।
বক্তব্য রাখেন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস,গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ, সহ-সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশা ও সদস্য আলী হোসেন।

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন,‘ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের স্বল্প খরচে অধিক ফলনের সুযোগ করে দিতেই এ প্রণোদনা দেওয়া হয়েছে।’ পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও তিনি জানান। পর্যায়ক্রমে উপজেলার আরো ৬৫০ জন কৃষক কৃষানির মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে। ব্রিজের মধ্যে ছিল ইনব্রিড ও হাইব্রিড জাতের শশা,বেগুন,লাউ ও মিষ্টি কুমড়া এবং সেই পরিমাণ মোতাবেক সার।


এই বিভাগের আরো খবর