বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গোয়াইনঘাট কৃষকদের উদ্বুদ্ধ করতে রিলে পদ্ধতিতে সরিষা চাষ

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০০ অপরাহ্ন

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কৃষকদের উদ্বুদ্ধ করতে ও উৎপাদন বাড়াতে রিলে পদ্ধতিতে বিনা চাষে সরিষা চাষ কার্যক্রম চালু করা হয়েছে। উপজেলা কৃষি অফিসে জানা যায়,রিলে পদ্ধতিতে সরিষা চাষ হচ্ছে রোপা আমন ধান কাটার ১০-১৫ দিন আগে জমিতেই সরিষা বীজ ছিটিয়ে দেওয়া। এই পদ্ধতিতে দুটি প্রধান সুবিধা রয়েছে। জমিটি দুই ফসলি থেকে তিন ফসলি জমিতে রূপান্তরিত হয় এবং এটি বিনা চাষে করা যায়, বিশেষ করে যেসব জমিতে আমন ধান কাটার পর চাষের জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায় না বা জল জমে থাকে বা কাদা কাদা ভাব থাকে, কিন্তু চাষের উপযোগী নয়,এসব জমিতে এই পদ্ধতি ব্যবহার করা হয়। ধানের খেতে সরিষার বীজ ছিটিয়ে জমি বা ধানের কোনো ক্ষতি না করে অতিরিক্ত একটি ফসল হিসেবে সরিষা চাষ করা যায়।

উপজেলার পূর্ব আলীরগাঁও ইউনিয়নের ২ নং ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মন্তজুর আলম জানান, তার পরামর্শে ও সার্বিক সহযোগিতায় লামাকুটাপাড়া গ্রামের আনোয়ার হোসেন সহ ৫ জন মিলে রিলে পদ্ধতিতে বিনা চাষে ৫ বিঘা জমিতে সরিষার বীজ বপণ করেছেন। তিনি বলেন,ধান কাটার আগে যদি সরিষার বীজ ফুটে যায় এবং ধান কাটার সময় সরিষার চারা কৃষকের পায়ের নিচে পড়ে নষ্ট হয়, তবে শতক প্রতি আড়াইশো থেকে ৩০০ গ্রাম ইউরিয়া সার ব্যবহারে সরিষার চারা পুনরায় জেগে উঠবে।এতে সরিষার বীজের বা চারার ক্ষতির কোন সম্ভাবনা নেই।

উপজেলা উদ্ভিদ সংরক্ষণ সহকারী কৃষি কর্মকর্তা জীবন কৃষ্ণ রায় জানান,দেশের উত্তরবঙ্গে এই ধরনের পদ্ধতিতে সরিষা চাষ হয়ে থাকে।সিলেটে এই ধরনের চাষ খুবই কম। গোয়াইনঘাট উপজেলায় সম্ভাব্যতা যাচাইয়ে কৃষকদের পরামর্শ দিয়ে এই ধরনের পদ্ধতিতে সরিষা চাষ করতে উদ্বুদ্ধ করা হচ্ছে। এই পদ্ধতিতে ফলন ভালো হলে আগামীতে ব্যাপক হারে কৃষকদের মাঝে এই পদ্ধতিতে সরিষার চাষ প্রচার ও প্রসার করা হবে।এ বছর উপজেলায় এই পদ্ধতিতে তিন হেক্টর জমি সরিষা চাষের আবাদের আওতায় রয়েছে আরো দুই হেক্টর জমিতে সরিষা চাষ হতে পারে বলে তিনি জানান।


এই বিভাগের আরো খবর