বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

গোয়াইনঘাট লেংগুড়ায় হাকিম চৌধুরী লিফলেট বিতরণ ও পথসভা

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৯:৫৮ অপরাহ্ন

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সহ-সভাপতি, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট-৪ আসনে (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ উপজেলাকে উন্নয়নের রোলমডেল হিসেবে গড়ে তোলা হবে। দীর্ঘ দেড় যুগ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় ও সুস্পষ্ট নির্দেশনায় বিএনপি ঐক্যবদ্ধ ছিল বলেই শেখ হাসিনার পতন ও জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। সিলেট-৪ আসনের উন্নয়নে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। ইনশাআল্লাহ।

তিনি মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে গোয়াইনঘাট উপজেলার লেংগুড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ-সংগঠনের উদ্যোগে স্থানীয় গুরকচি বাজারে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

লেংগুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কমর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় জনতাসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, সহ-সভাপতি ওসমান গনি, ১ম যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান আজাদ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনির উদ্দিন মেম্বার, উপজেলা বিএনপির সদস্য আজিজুল, ইসলাম, যুবদল সিনিয়র সদস্য মাসুক আহমেদ, সদস্য শামীম আহমেদ, রুবেল আহমেদ মেম্বার, সিরাজ উদ্দিন, উপজেলা জাসাস সাধারণ সম্পাদক আব্দুর রব, জিয়া মঞ্চ সভাপতি মনু মিয়া প্রমুখ।


এই বিভাগের আরো খবর