শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রামে করোনায় আক্রান্ত ৫৭

অনলাইন ডেস্ক :
শনিবার, ৯ জুলাই, ২০২২, ৩:৩৮ পূর্বাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৫৭ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ১২ দশমিক ৪৪ শতাংশ। এ সময় শহর ও গ্রামে করোনায় আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আজকের প্রতিবেদনে এ সব তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে দেখা যায়, ফৌজদারহাট বিআইটিআইডি, নগরীর দশ ল্যাবরেটরি ও এন্টিজেন টেস্টে গত ২৪ ঘন্টায় ৪৫৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্ত ৫৭ জনের মধ্যে শহরের ৪৪ ও ছয় উপজেলার ১৩ জন। উপজেলার ১৩ জনের মধ্যে ফটিকছড়ি ও বোয়ালখালীতে ৪ জন করে, পটিয়ায় ২ জন এবং হাটহাজারী, লোহাগাড়া ও বাঁশখালীতে একজন করে রয়েছেন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৭ হাজার ৬৬৪ জনে। এর মধ্যে শহরের ৯৩ হাজার ২ এবং গ্রামের ৩৪ হাজার ৬৬২ জন।গতকাল করোনাভাইরাসে আক্রান্ত কেউ মারা যায়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জন রয়েছে। এতে শহরের ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন। ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ারে গতকাল সবচেয়ে বেশি ৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে শহরের ৬ জন পজিটিভ শনাক্ত হন। ফৌজদারহাটস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস ল্যাবে ৭০ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ১২ জন আক্রান্ত শনাক্ত হয়। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ৭২ জনের নমুনায় শহরের ১০ ও গ্রামের ৮ জনের দেহে ভাইরাসের অস্তিত্ব মিলেছে। আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের আরটিআরএল-এ ৭ নমুনার মধ্যে শহরের ২টিতে জীবাণু চিহ্নিত হয়।

নমুনা সংগ্রহের বিভিন্ন কেন্দ্রে ৩৫ জনের এন্টিজেন টেস্ট করা হলে গ্রামের ৩ জন সংক্রমিত বলে জানানো হয়। বেসরকারি ক্লিনিক্যাল ল্যাবরেটরি শেভরনে ৩০ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ২ জনের দেহে করোনার জীবাণু পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৩৮টি নমুনা পরীক্ষায় শহরের ৩ ও গ্রামের একটিতে সংক্রমণ ধরা পড়ে। আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ২০ নমুনার মধ্যে শহরের ২টিতে করোনার উপস্থিতি মিলে। মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৪ জনের নমুনায় শহরের একজনের দেহে ভাইরাস শনাক্ত হয়। মেট্রোপলিটন হাসপাতালে ১৫টি নমুনা পরীক্ষায় সবগুলোরই নেগেটিভ রিপোর্ট আসে। এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ৬০ নমুনার মধ্যে শহরের ৫ ও গ্রামের একটিতে জীবাণুর উপস্থিতি চিহ্নিত হয়। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৬ নমুনায় শহরের একটিতে করোনাভাইরাস থাকার প্রমাণ মিলেছে।রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার পাওয়া যায়, এপিক হেলথ কেয়ার ল্যাবে ৬ দশমিক ৫৯ শতাংশ, বিআইটিআইডি’তে ১৭ দশমিক ১৪, চমেকহা’য় ২৫, আরটিআরএলে ২৮ দশমিক ৫৭, শেভরনে ৬ দশমিক ৬৬, ইম্পেরিয়াল হাসপাতালে ১০ দশমিক ৫২ শতাংশ, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০ শতাংশ, মেডিকেল সেন্টার হাসপাতালে ৭ দশমিক ১৪, মেট্রোপলিটন হাসপাতালে ০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১০ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ১৬ দশমিক ৬৬ এবং এন্টিজেন টেস্টে ৮ দশমিক ৫৭ শতাংশ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর