শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাউন্সিলর পদে আলোচনার শীর্ষে যুবদল নেতা কিরন ব্যাপারী দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত, মোট মৃত্যু ৫৬০ জন মতলব উত্তরে এসইএল মডেল একাডেমি’ ও ছমির উদ্দিন আহমেদ মেমোরিয়াল মেধাবৃত্তির পুরস্কার বিতরণ ‎সালথায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ ছেংগারচর পৌরবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মেয়র পদপ্রার্থী বিএনপি নেতা উজ্জ্বল ফরাজী ভান্ডারিয়ায় জামায়াতের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে চাল বিতরণ ১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

চট্টগ্রামে করোনায় আক্রান্তের হার বেড়েছে

অনলাইন ডেস্ক :
শনিবার, ১৬ জুলাই, ২০২২, ৫:০১ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন প্রতিবেদক : চট্টগ্রামে করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণ হার বেড়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ৪১ জন আক্রান্ত শনাক্ত হন। সংক্রমণ হার ২০ দশমিক ৩৯ শতাংশ। এ সময়ে করোনায় আক্রান্ত কোনো রোগির মৃত্যু হয়নি। চট্টগ্রামের করোনা সংক্রান্ত হালনাগাদ পরিস্থিতি নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। সিভিল সার্জন কার্যালয়ের আজকের রিপোর্টে বলা হয়, ছয় বেসরকারি ল্যাবরেটরিতে গতকাল শুক্রবার চট্টগ্রামের ২০১ জনের নমুনা পরীক্ষা করলে নতুন ৪১ জন পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে শহরের ৩৮ ও দুই উপজেলার ৩ জন। জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত ব্যক্তির সংখ্যা এখন ১ লক্ষ ২৭ হাজার ৯৮৮ জন। এর মধ্যে শহরের ৯৩ হাজার ২৬৯ জন ও গ্রামের ৩৪ হাজার ৭১৯ জন। উপজেলায় আক্রান্তদের মধ্যে রাউজানে ২ জন ও হাটহাজারীতে একজন রয়েছেন। গতকাল করোনায় শহর ও গ্রামে কারো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ১ হাজার ৩৬৫ জনই রয়েছে। এতে শহরের বাসিন্দা ৭৩৫ ও গ্রামের ৬৩০ জন।

ল্যাবভিত্তিক রিপোর্টে দেখা যায়, বেসরকারি ল্যাবরেটরি এপিক হেলথ কেয়ারে গতকাল সবচেয়ে বেশি ৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এখানে শহরের ৭ ও গ্রামের একজন জীবাণুবাহক পাওয়া যায়। ইম্পেরিয়াল হাসপাতালে ৫০ জনের নমুনা পরীক্ষা করলে শহরের ১০ জনের শরীরে জীবাণুর উপস্থিতি মিলে। শেভরনে ৪০ টি নমুনায় শহরের ১২টিতে ভাইরাস শনাক্ত হয়। ল্যাব এইডে ৪ জনের নমুনা পরীক্ষা করা হলে শহরের ২ জনের দেহে সংক্রমণ চিহ্নিত হয়। এশিয়ান সেপশালাইজড হাসপাতাল ল্যাবে ৪৫টি নমুনা পরীক্ষায় শহরের ৫ ও গ্রামের একটির পজিটিভ রেজাল্ট আসে। এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৭ নমুনায় শহরের ২ ও গ্রামের একটিতে করোনাভাইরাস পাওয়া যায়। ল্যাবভিত্তিক রিপোর্ট বিশ্লেষণে সংক্রমণ হার নির্ণিত হয়, এপিক হেলথ কেয়ারে ১৪ দশমিক ৫৪, শেভরনে ৩০, ইম্পেরিয়াল হাসপাতালে ২০, ল্যাব এইডে ৫০, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালে ১৩ দশমিক ৩৩ ও এভারকেয়ার হসপিটাল ল্যাবে ৪২ দশমিক ৮৬ শতাংশ।
ঢাকা প্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর