মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁদের আকা‌শে ঝাপসা নীল বল পৃথিবী! ছবি তুলে পা‌ঠাল নাসার ‘ওরিয়ন’

অনলাইন ডেস্ক :
শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ৬:৩৫ অপরাহ্ন

ঢাকা প্রতিদিন তথ্য প্রযুক্তি ডেস্ক : গত সপ্তাহে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল আর্টেমিস-১। তার সফল উৎক্ষেপণ হয় বুধবার। নাসা সূত্রে খবর, চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছে গিয়েছে ওরিয়ন। তার গতিবেগ ঘণ্টায় ৫ হাজার ১০২ মাইল।

চাঁদে পৌঁছল নাসার আর্টেমিস-১। চন্দ্রযান ওরিয়ন চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে। চাঁদের মাটি থেকে মাত্র ৮০ মাইল উচ্চতায় অবস্থান করছে নাসার ওরিয়ন।

নাসা সূত্রে খবর, চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছে গিয়েছে ওরিয়ন। তার গতিবেগ ঘণ্টায় ৫ হাজার ১০২ মাইল। মিশন ‘আর্টেমিস-১’ প্রত্যাশাতীত ভাবে সফল হয়েছে বলে দাবি আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থার।

চাঁদে গিয়ে সেখান থেকে পৃথিবীর ছবি তুলে পাঠিয়েছে ওরিয়ন। সেই ছবি নাসার তরফে উৎসাহীদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে। ওরিয়নের তোলা ছবিতে দেখা গিয়েছে, আকাশে নীল গোল বলের মতো অবস্থান করছে পৃথিবী। তাতে কোনও ঔজ্জ্বল্য নেই। ২ লক্ষ ৩০ হাজার মাইল দূর থেকে পৃথিবীর ছবি দেখে আল্পুত অনেকেই।

এর আগে চাঁদের পথে ওরিয়নের অবস্থানের বেশ কিছু ছবি পোস্ট করেছিল নাসা। সেখানে দেখা গিয়েছে আমেরিকার মহাকাশযানটি কী ভাবে মহাশূন্যের গাঢ় নিকষ অন্ধকার ভেদ করে পৃথিবীর এক মাত্র উপগ্রহের দিকে এগিয়ে চলেছে।

‘আর্টেমিস’ মিশনের মাধ্যমে চাঁদে ফের মানুষ পাঠানোর পরিকল্পনা করেছে নাসা। মোট তিনটি ধাপে এই মিশন সম্পন্ন করা হবে। প্রথম পর্যায়ে ‘আর্টেমিস-১’-এর মাধ্যমে চাঁদে পাড়ি দিয়েছে যাত্রীবিহীন মহাকাশযান ‘ওরিয়ন’। এই অভিযানের মূল লক্ষ্য, চাঁদের মাটিতে নামার জন্য সম্ভাব্য ‘ল্যান্ডিং সাইট’গুলি চিহ্নিত করা।

একই পরীক্ষা হবে মিশনের দ্বিতীয় ধাপেও। তা সফল হলে তৃতীয় ধাপের অভিযানে চাঁদে পাড়ি দেবে মানুষ। ৫০ বছর পর পৃথিবীর একমাত্র উপগ্রহে ফের মানুষ পাঠানোর জন্য উদ্যোগী হয়েছে নাসা।

এর আগে ‘আর্টেমিস ১’-এর উৎক্ষেপণ বারবার বিলম্বিত হয়েছে। জ্বালানির সমস্যার কারণে দু’বার অভিযান বাতিল করতে বাধ্য হয় নাসা। তবে দেরি হলেও নাসার মিশনের প্রথম ধাপ সফল।
ঢাকা প্রতিদিন/এআর

 


এই বিভাগের আরো খবর