মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
১ কেজি গাঁজা ও প্রায় ৪ লাখ টাকা উদ্ধার, শ্রীপুরে মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ এর বিচার দাবিতে মানববন্ধন  বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন

চা বা জুস দিয়ে ওষুধ খেলে ঘটতে পারে বিপদ

অনলাইন ডেস্ক :
মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১, ৫:৩৪ পূর্বাহ্ন

ডেস্ক রিপোর্ট: অনেকেই ওষুধ খাওয়ার সময় পানির বদলে চা বা জুস ব্যবহার করেন। যেহেতু সবগুলোই তরল পদার্থ এজন্য একটিকে অন্যটির পরিপূরক মনে করেন অনেকে। কিন্তু চিকিৎসকরা বলছেন চা বা জুস দিয়ে ওষুধ খেলে নানাবিধ সমস্যা তৈরি হতে পারে। এজন্য ওষধু শুধুমাত্র পানি দিয়ে খাওয়ার পরামর্শ দিয়েচেন।

ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন-এর এক গবেষণায় দেখা গেছে, টক জাতীয় ফলের সাথে ওষুধ গ্রহণ করা বিপজ্জনক। তাহলে আসুন জেনে নেওয়া যাক, চা বা জুস দিয়ে কেন ওষুধ খাওয়া উচিত নয় এবং এর ফলে কী ক্ষতি হতে পারে।

চায়ের সাথে কেন ওষুধ সেবন করা উচিত নয়?

চায়ের মধ্যে ট্যানিন রয়েছে, যা ওষুধের মধ্যে উপস্থিত উপাদানগুলোর সাথে মিশে শরীরে কেমিকেল রিয়েকশন সৃষ্টি করতে পারে। শুধু এটিই নয়, চা ও কফির সাথে ওষুধ গ্রহণের ফলে ওষুধের প্রভাবও হ্রাস পায় এবং অনেক সময় ওষুধ কাজ নাও করতে পারে।

জুসের সাথে কেন ওষুধ সেবন করা উচিত নয়?

জুসের সাথে ওষুধ সেবন করলে শরীরে অনেক ধরনের প্রতিক্রিয়া দেখা দিতে পারে এবং ওষুধের প্রভাবও হ্রাস পেতে পারে। ফলে রোগী উল্টো অসুস্থ হয়ে পড়ে এবং সুস্থ হতে অনেক সময় লাগে। টক জাতীয় ফলের রস ওষুধের প্রভাবকে হ্রাস করে, পাশাপাশি অ্যান্টিবায়োটিকের প্রভাবও কম হয়ে যায়।

মোটকথা ফলের জুস ওষুধ শোষণের ক্ষমতা হ্রাস করে। তাই, যদি আপনি অসুস্থ হন এবং আপনাকে জুস পান করার পরামর্শ দেওয়া হয়, তবে ওষুধের সাথে নয়, বরং আলাদা করে জুস পান করুন। ওষুধ সেবনের কিছুক্ষণ আগে এবং কিছুক্ষণ পরে জুস পান করা থেকে বিরত থাকুন।


এই বিভাগের আরো খবর