মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

চিকিৎসক আছেন, রোগী নেই

ময়মনসিংহ প্রতিনিধি
সোমবার, ৩ এপ্রিল, ২০২৩, ৮:১২ অপরাহ্ন

সারাদেশের মতো ময়মনসিংহের গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়েছে। কিন্তু তেমন প্রচার না থাকায় বিশেষজ্ঞ চিকিৎসক চেম্বারে বসলেও রোগীর দেখা মিলছে না।

রবিবার (২ এপ্রিল) স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কেন্দ্রে দেখা গেছে, আউটডোরের গাইনি বিভাগের কনসালট্যান্টের কক্ষে বিশেষজ্ঞ চিকিৎসক উম্মেল ওয়ারা খান চৌধুরী একজন সিনিয়র স্টাফ নার্সকে নিয়ে বসে আছেন। কিন্তু একজন রোগীও চিকিৎসা সেবা নিতে আসেনি।

ডা. উম্মেল ওয়ারা খান চৌধুরী বলেন, ‘গত ৩০ মার্চ বৈকালিক চিকিৎসাসেবা উদ্বোধন করা হয়। ওই দিন তিন জন রোগী চিকিৎসাসেবা নিতে আসে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সপ্তাহের শনি ও রবিবার বিশেষজ্ঞ চিকিৎসকদের চিকিৎসাসেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শনিবার মেডিসিন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক বসেছিলেন। ছয় জন রোগী চিকিৎসাসেবা নিয়েছেন। রবিবার বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চেম্বারে বসে থাকলেও একজন রোগীও চিকিৎসাসেবা নিতে আসেনি।’

তিনি আরও বলেন, ‘রমজান মাসের কারণে বিকেলের দিকে রোগীরা চিকিৎসাসেবা নিতে আসছে না। পাশাপাশি সবেমাত্র প্রচার শুরু হয়েছে। আশা করা যাচ্ছে ঈদের পরে বৈকালিক চিকিৎসাসেবায় রোগীর সংখ্যা বাড়বে।’

গফরগাঁও পৌর এলাকার বাসিন্দা কামরুল হাসান বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রম সরকারের একটি ভালো উদ্যোগ। তবে ব্যাপক প্রচার না থাকায় সাধারণ মানুষ এ বিষয়ে কিছুই জানে না। এই কার্যক্রমকে সফল করতে হলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে প্রচার চালাতে হবে। মানুষকে বিষয়টি জানাতে হবে।’

স্থানীয় গৃহবধূ সালমা আক্তার বলেন, ‘সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত আউটডোরে চিকিৎসক বিনামূল্যে সেবা দিয়ে থাকেন। বিকেলে কোনও চিকিৎসক থাকে না। সরকারের এমন উদ্যোগে এখন থেকে বিকালে বিশেষজ্ঞ চিকিৎসক পাওয়া যাবে। অল্প টাকায় চিকিৎসাসেবা নেওয়া যাবে।’

তিনি আরও বলেন, ‘গ্রামের অসহায় দরিদ্র মানুষ বেশি টাকা ফ্রি দিয়ে ময়মনসিংহ শহরের বড় বড় চিকিৎসকের কাছে যেতে পারে না। এ ধরনের উদ্যোগে অল্প টাকায় ঘরের কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যাবে। তবে এ বিষয়টি মানুষকে জানাতে হবে।’

গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ মাইনুদ্দিন বলেন, ‘বৈকালিক চিকিৎসাসেবার বিষয়টি মানুষকে জানাতে প্রচার শুরু করা হয়েছে। এখনো মানুষের কাছে তেমন ভাবে এই বিষয়ে জানানো সম্ভব হয়নি। আর রোগীর না আসার পিছনে কারণ রমজান মাস। এ সময় মানুষ ব্যস্ত থাকে। বাড়ি থেকে বের হতে চায় না। ঈদের পরে আশা করা যাচ্ছে এই সেবা পেতে মানুষের আগ্রহ বাড়বে। রোগীর সংখ্যা অনেকটাই বাড়বে।’

ময়মনসিংহের সিভিল সার্জন ডাক্তার মো. নজরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সবেমাত্র বৈকালিক চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ বিষয়টি মানুষকে জানানোর জন্য প্রচারের ব্যবস্থা করা হচ্ছে। তবে সরকারের এমন উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা প্রয়োজন।’


এই বিভাগের আরো খবর