শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন উদ্বোধন করলেন: প্রতিমন্ত্রী শাহে আলম ‘সিঙ্গাপুর নয়, মানুষের সুখই আমাদের লক্ষ্য’ : মীর শাহে আলম এমপি মাদারগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবসে র‍্যালী ও আলোচনা সভা বন্দরে ছিনতাইকারীদের হামলায় দুই পুলিশ আহত, ৪ ঘন্টা পর শর্ট গান উদ্ধার প্রশাসনের নজরদারির অভাবে জলাবদ্ধতায় নাকাল চাতরী চৌমুহনী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে কয়েক কোটি টাকার ভারতীয় পণ্য ধ্বংস দুর্নীতির অভিযুক্ত চিকিৎসকের পদায়ন বাতিল দাবিতে মানববন্ধন ভাণ্ডারিয়ায় মহান মে দিবস পালিত অধিকার আদায়ের অঙ্গীকারে সুনামগঞ্জে মহান মে দিবস পালিত পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত ফুলবাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত উত্তরায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, ২৪ ঘণ্টার মধ্যে মূল আসামি গ্রেপ্তার হোমনায় নাগরিক সংবর্ধনায় ফুলের টাকা দুস্থদের দেওয়ার আহ্বান সেলিম ভূঁইয়া এমপির দীর্ঘদিনের বিশ্বাস ভেঙে প্রতারণা: শ্রীপুরে ১৫ লাখ টাকা নিয়ে উধাও ভাড়াটিয়া ঝিনাইগাতী কৃষি কর্মকর্তার কার্যালয়ে পঁচে নষ্ট হচ্ছে প্রণোদনার মূল্যবান মেশিন ও বীজ আজ মহান মে দিবস আজ শুভ বুদ্ধপূর্ণিমা ‘কাম না করলে খামু কী’—মে দিবসেও কাজের খোঁজে শ্রমিকেরা ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে শ্রীপুরে সংবাদ সম্মেলন, থানায় অভিযোগ ষাঁড় গরু জবাইয়ের ঘটনায় ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন হোমনার দুলালপুরে বিনামূল্যে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ মুকসুদপুরে ভুয়া এসআই পরিচয়ে প্রতারণার চেষ্টা, ২০ হাজার টাকা দাবি কাপ্তাইয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কাঙ্ক্ষিত বৃষ্টিতে প্রাণ ফিরেছে বেড়ার চরাঞ্চলের চিনাবাদামের ক্ষেতগুলোর শুষ্ক মৌসুমেই ডান তীর বাঁধ সংস্কারের দাবি জোরালো, পরিদর্শনে পাউবো প্রকৌশলী ও ইউএনও ভাণ্ডারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা, মাদক নিয়ন্ত্রণ ও সড়ক সংস্কারে জোর ​৫ দিন পর রোদের দেখা: সুনামগঞ্জে ধান কাটায় ব্যস্ত কৃষাণ-কৃষাণী ব্রাহ্মণবাড়িয়ায় জন্মনিবন্ধনে অনিয়ম: চার ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত শ্রীপুরে চার বছর ধরে নীরব মানবিক উদ্যোগ, প্রতি বুধবার অসহায়দের জন্য খাবারের আয়োজন শ্রীপুরে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে হাঁটু পানি, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থী

ছাত্রলীগের হয়ে নির্যাতন চালাতো ছাত্রশিবির, অভিযোগ কাদেরের

অনলাইন ডেস্ক :
সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ১:১৪ অপরাহ্ন

ঢাকাপ্রতিদিন প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে ছাত্রলীগ পরিচয়ে শিক্ষার্থীদের ওপর নিপীড়ন-নির্যাতনের ঘটনায় ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ এনেছেন গণতান্ত্রিক ছাত্রসংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

রোববার রাতে নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ তোলেন তিনি।

পোস্টে আবদুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ছাত্রলীগের হয়ে যেসব শিক্ষার্থী নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের অনেকেই আগে ছিলেন শিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রলীগে যোগ দেওয়ার পর নিজেদের ‘বিশ্বস্ত’ প্রমাণ করতে তারা হয়ে ওঠেন অতি উৎসাহী।’

তিনি লিখেছেন, ২০২৩ সালের ২২ জানুয়ারি রাতে বিজয় একাত্তর হলের শাহরিয়াদ নামের এক শিক্ষার্থীকে রাতভর মারধর করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা। সেখানে নেতৃত্বে দেওয়া মাজেদুর রহমান ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে উল্লেখ করেন আবদুল কাদের। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে বনে বনে যান ভয়ংকর নিপীড়ক, নির্যাতক।

কাদেরের দাবি, শুধু মাজেদুর রহমানই নয়, ছাত্রলীগের ঢাবি শাখার সর্বশেষ কমিটির দপ্তর সম্পাদক মুসাদ্দিক বিল্লাহও ছিলেন শিবিরের সঙ্গে যুক্ত। তবে পদ–পদবির জন্য তিনিও হয়ে গেলেন কট্টর ছাত্রলীগ। ওই পোস্টে আরও বেশ কয়েকজনের নাম উল্লেখ করেন যাদের মধ্যে আছেন, জসীমউদ্দীন হলের আফজালুন নাঈম, মুজিব হলের ইলিয়াস হোসাইন, স্যার এ এফ রহমান হলের রায়হান উদ্দিন। যারা ছাত্রলীগের হয়ে ভয়ংকর নির্যাতন চালিয়েছেন। ক্ষমতার পালাবদলের পর তাঁরা প্রকাশ্যে শিবিরের রাজনীতিতে যুক্ত হয়েছেন। এইসব ‘গুপ্ত শিবির’ সদস্যরা তদবির, তেলবাজি ও ছাত্রলীগের কালচার অনুকরণ করে পদ–পদবি আদায়ের জন্য কাজ করতেন।

আবদুল কাদের তার ওই পোস্টে ছাত্রলীগের হয়ে নিপীড়ন-নির্যাতন চালানো এমন কয়েকজনের বিষয়ে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বর্তমানে সংগঠনটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম ফোন দিয়ে তদবির করেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ৫ আগস্টের পরে হলগুলোতে গঠিত ব্যাচ প্রতিনিধি ও শৃঙ্খলা কমিটিগুলো মূলত ‘শিবিরের প্রেসক্রিপশনে’ হয়েছে। অনলাইন ভোটাভুটির মাধ্যমে নিজেদের লোকদের নির্বাচিত করে তাঁরা পরবর্তীতে হলগুলোর একপ্রকার ‘ছায়া প্রশাসক’ হয়ে ওঠেন। তিনি লিখেছেন, এই ব্যাচ প্রতিনিধিরাই পরে ছাত্রলীগের নামের তালিকা তৈরি করে; সেখানে নিজেদের ‘সাথি ভাইদের’ নাম বাদ দিয়ে দেওয়া হয়।

তবে, আব্দুল কাদেরের এসব অভিযোগ অস্বীকার করে ‘সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন সাদিক কায়েম। তিনি তার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে সাদিক কায়েম এসব অভিযোগের বিস্তারিত জবাব দেন।

এতে সাদিক কায়েম লিখেছেন, ছাত্রলীগে লুকিয়ে থাকা শিবিরকে বাঁচাতে সহায়তা করার যে ন্যারেটিভ তৈরি হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। যারা নিরপরাধ অথচ ব্যক্তিগত আক্রোশে মামলার শিকার হচ্ছেন—তাদের ব্যাপারে তিনি দায়িত্বশীলভাবে তথ্য যাচাইয়ের জন্য এনসিপির নেতা আরমান হোসেন ও মাহিনকে কয়েকটি নাম ফরওয়ার্ড করেন। এটা ছিল অপরাধী শনাক্তে সচেতন প্রক্রিয়ার অংশ।

তিনি আরও বলেন, তিনি কোনো অভিযুক্তকে বাঁচাতে কোনো তদবির করিনি। বরং সে অপরাধী এবং তাকে আইনের আওতায় আনা উচিত—এমনটাই ছিল আমার অবস্থান। যাদের নাম স্ক্রিনশটে রয়েছে, তারা কেউই শিবিরের সঙ্গে বর্তমানে যুক্ত নন, এমনকি ৫ আগস্টের পর থেকে শিবিরের কোনো কার্যক্রমেও ছিলেন না।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর