সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাখিল পরীক্ষা, গরমে অসুস্থ হচ্ছে অনেকে

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি
বুধবার, ১০ মে, ২০২৩, ৫:৪৮ অপরাহ্ন

গাইবান্ধা সাদুল্লাপুর উপজেলায় জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে চলছে দাখিল পরীক্ষা। অতিরিক্ত গরমে অসুস্থ হচ্ছে পরীক্ষার্থীসহ অনেকে।
সরেজমিনে বুধবার দেখা যায় উপজেলার সাদুল্লাপুর ২ ছাইগাড়ী গোবিন্দপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসার পরীক্ষা কেন্দ্রের এমন চিত্র।

সূত্র মতে, উপজেলার ছাইগাড়ী গোবিন্দপুর দ্বিমুখী দাখিল মাদ্রাসাটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এবং ২০০৮ সাল থেকে পাবলিক পরীক্ষা কেন্দ্র হিসেবে অনুমোদন পায়, তখন থেকেই নিয়মিত ভাবে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছর বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে ৩৬০ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলে মাদ্রাসার উত্তর দিকের চার কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরটিও ভেঙে ফেলা হয়,কিন্তু নতুন ভবনের কাজ যথাসময়ে শুরু না-করার কারণে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে নিতে হচ্ছে পরীক্ষা। যেকারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষকসহ শিক্ষার্থীদের।

তরফ মহদী দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী জাহানুর আক্তার জিম বলেন ১ মাসের বাচ্চা বাহিরে রেখে অতি কষ্টে পরীক্ষা দিচ্ছি গরমে বাচ্চা এবং আমি দুজনেই অসুস্থ হয়ে পরেছি জানিনা বাকি পরীক্ষা গুলো দিতে পারবো কিনা।

বকশি গঞ্জ দিমুখী দাখিল মাদ্রাসার সাজেদা আক্তার বলেন গণিত পরীক্ষায় একটি মাত্র অংকের সমাধান করতেই গরমে অসুস্থ হয়ে পরি আর পরীক্ষা দিতে পারিনাই অফিস কক্ষে এসে ডাক্তার দেখিয়ে বারিতে আসতে হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের পর্যবেক্ষক সালাম,হামিদ, মতিয়ার বলেন,এই প্রখর রৌদ্রে বিদ্যুৎ বিহিন ছাপড়া ঘরে ৩ ঘন্টা দায়িত্ব পালন করা অত্যন্ত কষ্টকর।কতৃপক্ষের বিষয়টি নজরে এনে কেন্দ্র পরিবর্তন বা সংস্কার করা জরুরি প্রয়োজন।

কেন্দ্র সচিব মাওলানা রফিকুল ইসলাম বলেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ভবন নির্মাণ ও সংস্কারের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু নির্মাণ সামগ্রীর দাম বেরে যাওয়ার কারণে ঠিকাদার এখনো কাজ শুরু করেনি। যে কারণে টিন শেড ঘরে পরীক্ষা নেয়া হচ্ছে।ভবন নির্মাণ হলে সমস্যা সমাধান হয়ে যাবে।


এই বিভাগের আরো খবর