শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ভাড়া নিয়ে বাগ্‌বিতণ্ডায় রিকশাচালককে হত্যা: লোমহর্ষক বর্ণনা আসামীর সালথায় মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী কে নিয়ে আপত্তিকর মন্তব্য-প্রতিবাদে বাসার সামনে উত্তেজনা বাংলা নববর্ষে মোগরাপাড়ার আকাশে রঙিন ঘুড়ির মেলা, উৎসবে মানুষের ঢল মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২ ফুলপুরে জ্বালানি সরবরাহে বাধা, দুই মামলায় অর্থদণ্ড সুনামগঞ্জে বিদ্যুতের চরম বিপর্যয়: চাহিদার অর্ধেকও মিলছে না, অন্ধকারে ৪ লাখ গ্রাহক কাপ্তাইয়ে উৎসবমুখর পরিবেশে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত নান্দাইলে গ্লোবাল ওয়ানের অর্থায়নে গরীব ও অসহায় পরিবারের মাঝে ১০০ টি টিউবওয়েল বিতরণ শেরপুরে ভাতিজার বিরুদ্ধে চাচাকে বাড়িছাড়া করার অভিযোগ ; ভূট্টা ক্ষেত লুট মুকসুদপুরে জমি বিরোধ ও রেস্টুরেন্ট স্থাপন নিয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন সমাজ গঠনের মধ্যে দিয়েই রাষ্ট্র গঠনে সহায়ক হোক এই পাঠাগার: শাহজাহান চৌধুরী এমপি ঝালকাঠিতে ১৭ পিস ইয়াবাসহ তিন নারী ব্যবসায়ী আটক পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ’র উদ্বোধন শ্মশান থেকে মাথার খুলি চুরির ঘটনায় ৩ হিন্দু যুবক গ্রেপ্তার, খুলি উদ্ধার দুর্নীতির মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে পঞ্চম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে অপহরণের মূলহোতা নাঈম গ্রেফতার মুন্সীগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা নবীনগরে অটো-স্ট্যান্ডে জিবির নামে চাঁদা তোলা বন্ধ- ইজারা মওকুফ করায় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ র‍্যালি সুনামগঞ্জে খুশির জোয়ার: ‘দুর্নীতিবাজ’ ডিসির বিদায়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল আনোয়ারায় মাদকবিরোধী অভিযান: দেশীয় মদে জড়িত চারজন আটক বিদায়ের বেলায় অশ্রুসজল চোখ, স্বপ্নে ভরসা রেখে পথচলা রাজধানীতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত তেল জামালপুর সাড়ে ২৭ ভরি স্বর্ণালংকার ও ৩ লাখ টাকা প্রতারণা: চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার আলামত কাউখালীতে প্রশাসনের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ উন্নয়নমূলক কোনো কাজে দুর্নীতি করলে তাকে ক্ষমা করা হবে না: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী সালথার ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসার দাখিল পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় বায়নের খাল কচুরিপানার দখলে ৪০ হাজার পরিবার নিত্য ব্যবহার্য পানি সংকটে বাড়ছে রোগব্যাধি

জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ৫ জুন, ২০২৪, ২:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৪’ এবং ‘পরিবেশ মেলা-২০২৪’এর উদ্বোধন করেছেন।

শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন করেন।

রাজধানীর শেরেবাংলা নগরে ৫-১১ জুন অনুষ্ঠিত হবে পরিবেশ মেলা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৫ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা-২০২৪ অনুষ্ঠিত হবে।

মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণের জন্য বঙ্গবন্ধু পুরস্কার-২০২৩ ও -২০২৪, জাতীয় পরিবেশ পুরস্কার-২০২৩ এবং বৃক্ষরোপণের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২২ ও ২০২৩ বিজয়ীদের হাতে হস্তান্তর করেন।

এছাড়াও সামাজিক বনায়ন কর্মসূচির সুবিধাভোগীদের মধ্যে চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার ও সচিব ড. ফারহিনা আহমেদ প্রমুখ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রমাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

ঢাকাসহ বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হচ্ছে।
সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং ঢাকা শহরের ১শ’টি শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস পালন করছে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিতর্ক, প্রবন্ধ ও শ্লোগান প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলার আয়োজন করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ করা হচ্ছে। দিবসটি উপলক্ষে ঢাকা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্যানারে সজ্জিত করা হযেছে।


এই বিভাগের আরো খবর