হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী বলেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্ইবাধীন ৮ দলীয় জোট কোন আদর্শিক জোট নয় এটা হচ্ছে সিট ভাগাভাগির জোট।
তিনি শনিবার রাত ৯ টায় ফরিদপুরের নগরকান্দা এম এন একাডেমি মাঠে শানে রিসালাতের মহাসম্মলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন জামায়াতে ইসলামী ইসলাম নয়, মদিনার ইসলাম ই ইসলাম। জামায়াতের সাথে যে দল গুলি আছে তারা আলাদা আলাদা নির্বাচন করলে একটি আসন ও পাবে না।
নগরকান্দা ইসলামী যুব সমাজের উদ্যোগে নগরকান্দা মদিনাতুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা কারামত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মোহতামিম আল্লামা খলিল আহমাদ কুরাইশী। আরোও ওয়াজ করেন মুফতি ইসমাতুল্লাহ কাসেমী পীর সাহেব নগরকান্দা, ফরিদপুর সামচুল উলুম মাদ্রাসার মোহতামিম মুফতি কামরুজ্জামান, মুফতি নাজমুল হোসেন কাসেমী,মুফতি আব্দুল করিম,পুরুরা মাদ্রাসার মোহতামিম মাওলানা নিজামুদ্দিন , মুফতি আব্দুল কাইয়ুম প্রমুখ। হাজার হাজার ধর্মপ্রান মুসলমান শানে রেসালাত মহাসম্মেলন শরীক হয়।