জামালপুর সদরের তিতপল্লা বাস স্ট্যান্ডে বাস-পিকআপ ও সিএনজির ত্রিমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৬জন।
নিহতরা হলেন, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মৃত সলিম উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন ও জামালপুর সদরের ছোনটিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে শামসুল হক। নিহত দুইজনই সবজি ব্যবসায়ী।
আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
পুলিশ জানায়,
ভোর ৬টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের তিতপল্লাতে ঢাকা গামী শাদনান এন্টারপ্রাইজের একটি বাসের সাথে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। আহত হয় ৬জন।