সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

জামালপুর ৫ আসনে আওয়ামী লীগের প্রার্থীর দুঃখ প্রকাশ

ফরিদুল ইসলাম ( জামালপুর প্রতিনিধি )
বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩, ৪:৩৯ অপরাহ্ন

গতকাল বুধবার বিকালে আ.লীগ প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ
লিখিত বক্তব্য দিয়েছেন নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে।

লিখিত বক্তব্যে তিনি জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সকল প্রকার আচরণ বিধি প্রতিপালনে বদ্ধ পরিকর। তারপরও ইতিমধ্যে জামালপুর-৫ আসনের প্রার্থীর নির্বাচনী আচরণে যদি নির্বাচন কমিশন প্রণীত আচরণ বিধির নূন্যতম লঙ্ঘন হয়ে থাকে সেজন্য বাংলাদেশ আ. লীগ মনোনীত জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ আন্তরিকভাবে দুঃখিত।

চিঠিতে আরও বলা হয়,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৫ (সদর) আসনের আ. লীগ প্রার্থী আবুল কালাম আজাদের পক্ষে নির্বাচনী আচরণ বিধি সামান্যতম ব্যত্যয় না ঘটিয়ে পরবর্তী সকল প্রকার নির্বাচনী কার্যক্রম নির্বাচন কমিশন প্রণীত আচরণ বিধি শতভাগ প্রতিপালন করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নির্বাচন অনুসন্ধান কমিটিকে প্রতিশ্রুতি প্রদান করা হলো।

এ বিষয়ে জানতে চাইলে এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ সাংবাদিকদের বলেন,
নির্বাচন আচরণবিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন অনুসন্ধান কমিটি বক্তব্য জানতে চেয়েছে, আ.লীগ প্রার্থীর পক্ষ থেকে সেটার লিখিত বক্তব্য দেয়া হয়েছে।

গত ৪ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর পক্ষ থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নে
ভুঁড়ি ভোজের আয়োজন করে ভোট চাওয়ার অভিযোগ আনা হয় আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে।
এ ঘটনার রেশ কাটতে না কাটতেই আ.লীগ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে নির্বাচন অনুসন্ধান কমিটি বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন বাংলাদেশ সুপ্রিম পার্টির, প্রার্থী সাবিরুজ্জামান সুজন

প্রার্থীর পক্ষে তার প্রতিনিধি তারিফুল ইসলাম বুধবার এ অভিযোগ জমা দিয়েছেন।


এই বিভাগের আরো খবর