বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

জিয়া পরিবারের চাইতে নির্যাতিত বাংলাদেশে আর কোন পরিবার নেই: আরিফুল হক চৌধুরী

সৈয়দ হেলাল, গোয়াইনঘাট (সিলেট)
রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬, ৭:২৮ অপরাহ্ন

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি ও জমিয়তে ইসলামী জোট মনোনীত ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আরিফুল হক চৌধুরী বলেছেন,আগামী ১২ তারিখ ভোটে আমি নির্বাচিত হলে পরিবেশ নষ্ট করে নয় সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দেওয়া হবে।

প্রকৃতি ও পরিবেশ ঠিক রেখে কর্মসংস্থানের সৃষ্টি করা হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ পরিবেশে সুশিক্ষায় শিক্ষিত হতে পারে তার ব্যবস্থা করা হবে। শুধু পাথর কোয়ারীর মাধ্যমে নয়,আরো নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। আরিফুল হক চৌধুরী বলেন বিগত ১৭ বছর শুধু নির্যাতন আর নিপীড়নের রাজনীতি ছিল।তার বলি হয়েছে বিএনপি নেতা কর্মী। তিনি বলেন,বাংলাদেশে শহীদ জিয়ার পরিবারের চাইতে নির্যাতিত পরিবার আর নেই। আমাদের লিডার তারেক রহমান বাবা হারিয়েছেন মা হারিয়েছেন ভাই হারিয়েছেন। আমাদের আপোষহীন দেশনেত্রীকে এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয়েছে।ফলশ্রুতিতে দেশনেত্রী দেশের মানুষের ভালোবাসা আর সম্মান নিয়ে চিরশায়িত হয়েছেন। যা বাংলাদেশ তথা বিশ্বের জন্য ইতিহাস হয়েছে।

গতকাল শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় কুপারবাজার ও হাদারপার বাজারে দিনব্যাপী দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।
তিনি আরও বলেন, অতীতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সিলেট থেকেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন। সেই ঐতিহ্য বজায় রেখে তাঁর সুযোগ্য উত্তরসূরি আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন। এটি সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের বিষয়। আর তাই তারেক রহমানকে সম্মান জানাতে সিলেট জনসমুদ্রে পরিণত হবে।

পরিশেষে আরিফুল হক চৌধুরী বলেন,সিলেট-৪ আসন হচ্ছে আলিম উলামা অধ্যুষিত প্রাকৃতিক সম্পদের লীলাভূমি। ইনশাআল্লাহ আগামী ১২ তারিখ এই আসনে বিশাল ব্যবধানে ধানের শীষের বিজয় হবে এবং জমিয়ত ও বিএনপি জোটের সরকার গঠন করবে। ইউনুস আলীর সভাপতিত্বে ও ইমাম উদ্দিন ও জৈন উদ্দিনের যৌথ উপস্থাপনায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,জমিয়াতে ইসলামের নেতৃবৃন্দ এবং বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল তাঁতী দলসহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

 


এই বিভাগের আরো খবর