মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ার শিবগঞ্জে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী শাহে আলম মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে গাজীপুরে ইমাম গ্রেপ্তার গাজীপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন ফুলবাড়িয়ায় সাদাময়না’কে নিয়ে বিপাকে কৃষক পাইকগাছায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন: আইনগত ব্যবস্থার দাবি সালথায় হত্যা মামলায় ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার জৈন্তাপুরে বাংলা টিভির এক দশক পুর্তী উদযাপন সালথার গট্টিতে আর মারামারী না করার দাবী জানিয়ে জাহিদ মাতুব্বরের সংবাদ সম্মেলন প্রতিটি পশুর হাটে নিশ্ছিদ্র নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে ডিএমপি কমিশনার রাজাপুরে ভেকুর ধাক্কায় প্রাণ গেল এক ব্র্যাক কর্মীর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে: ওসি আশরাফ রাজধানীর কল্যাণপুরে চালু হলো ‘স্বপ্ন’র নতুন আউটলেট লালমনিরহাটে জেলা আ.লীগ নেতা জামিনে মুক্তি মিললেও জেলগেটেই ফের আটক ক্যান্সার ও প্যারালাইসিস আক্রান্ত অসহায় পরিবারের পাশে দাঁড়াল পজেটিভ কাপ্তাই ঈদযাত্রার চাপে বাড়ছে ভোগান্তির শঙ্কা বিদেশে কর্মসংস্থান: রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মানবসম্পদ রপ্তানির ধারণা — সম্ভাবনা, চ্যালেঞ্জ ও বাংলাদেশের জন্য কর্মপরিকল্পনা ভাণ্ডারিয়ায় পৃথক অভিযানে গাঁজা গাছ ও ৯০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিশুরা শিখবে আনন্দঘন পরিবেশে হেসে খেলে : ফলাফল ও পুরস্কার বিতরণীতে ফয়সল আহমদ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জেলা প্রশাসকের নান্দাইলে অতিদরিদ্র সিএনজি ও অটোরিকশা চালকদের মাঝে নগদ অর্থ প্রদান গাজীপুরে আগুনে পুড়ল ১১ ভাড়াটিয়ার ঘর, ক্ষতিগ্রস্তদের পাশে এমপি বাচ্চু তুরাগে বিএনপি নেতার ঈদ শুভেচ্ছা: দেশ ও গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনায় অংশ নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বগুড়ার শিবগঞ্জে গ্রাম পুলিশ ও নৈশ্যপ্রহরীদের মাঝে নগদ অর্থ ও পোশাক বিতরন জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভালোবাসার দোকান’ প্রযুক্তিনির্ভর ভবিষ্যতে সাইবার নিরাপত্তা জোরদারের আহ্বান আইইবি সেমিনারে বক্তারা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে যশোরের আলোচিত চিকিৎসক ডা. রাফসান আটক আদালতে খালাস পেলেও চাকরি ফেরেনি শিক্ষক মিলনের, প্রতিবাদে সংবাদ সম্মেলন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হলেন সিআইপি মাহবুব আলম লোহাগাড়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় ৭ হাজার অতিরিক্ত প্রস্তুত রয়েছে ৩৭ হাজার পশু

ঝিনাইদহে ২ লাখ ৪০ হাজার শিশু পাবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অনলাইন ডেস্ক :
বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

ঢাকাপ্রতিদিন স্বাস্থ্য ডেস্ক : জেলায় এবার দুই লাখ ৪০ হাজার শিশু ভিটামিন এ ক্যাপসূল পেতে যাচ্ছে। আগামী ১৫ মার্চ জেলার সব উপজেলা ও তিনটি পৌর এলাকার শুন্য থেকে ৫ বছর বয়সী শিশুদের এ ক্যাপসুল বিতরণ করা হবে। এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে এরই মধ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা সিভিল সার্জন অফিস।

জানা গেছে, আগামী ১৫ মার্চ দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। জেলার সব ইপিআই (টিকাদান) কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্য সহকারী, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ও স্বাস্থ্যকর্মীরা টিকাদান কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করবেন। পুরো ক্যাম্পেইন তদারকি করবেন স্ব স্ব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। ওই দিন শুন্য থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। যে সব শিশুর বয়স শুন্যথেকে ১১ মাস, তাদের জন্য নীল ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন বাস্তবায়নের লক্ষ্যে এরই মধ্যে জেলার সব উপজেলায় টিকা ও প্রয়োজনীয় সামগ্রী পৌছে সরবরাহ সম্পন্ন হয়েছে।

সিভিল সার্জন অফিসের তথ্য বলছে, এ বছর জেলার সদর উপজেলায় ৫০ হাজার ৭২০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ ছাড়া সদর পৌরসভা এলাকায় ১৩ হাজার ১৯২ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়াবেন স্বাস্থ্য কর্মীরা।

এছাড়া জেলার কালীগঞ্জ উপজেলা ও পৌর এলাকায় ৩৭ হাজার ৭৮৩ জন, মহেশপুর উপজেলা ও পৌর এলাকায় ৩৯ হাজার ৪৯ জন শিশুকে বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। একই ভাবে জেলার হরিণাকুন্ডু উপজেলায় ২৫ হাজার ৫০৬ জন, শৈলকূপায় ৫০ হাজার ৩৯৬ জন ও কোটচাদপুর উপজেলায় ২৩ হাজার ৭০০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেয়া হবে।

জেলা সিভিল সার্জন ডা. কামরুজ্জামান বলেন, ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করার লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রগুলোতে টিকা সরবরাহ ও স্বাস্থ্যকর্মীদের এ সংক্রান্ত যাবতীয় প্রশিক্ষণ ও অবহিতকরণ সম্পন্ন হয়েছে। জেলা ব্যাপী ২ লাখ ৪০ হাজারের বেশি শিশু এবছর বিনামূল্যে ভিটামিন এ ক্যাপসুল পাবে।
ঢাকাপ্রতিদিন/এআর


এই বিভাগের আরো খবর