বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিজ গ্রামের উঠান বৈঠকে গণজোয়ার; মেয়র প্রার্থী ফারুক আহমেদের পক্ষে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সমর্থন অবশেষে কারামুক্ত হলেন ডা.আইভি কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে পুলিশের অভিযান সরিষাবাড়ীতে জামিনে মুক্ত হয়েই দেশীয় অস্ত্র মহড়া বাদীকে প্রাণনাশের হুমকি নবীনগরে মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক আয়োজন জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে হাবিব মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার মাদারগঞ্জে ব্রীজ ও পাকা রাস্তা নির্মাণের দাবীতে এলাকাবাসী’র মানববন্ধন পদত্যাগ করলেন বাঁশদহা ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আজিজুর সমস্ত রাজনৈতিক দলকে কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দিতে চাই: মির্জা ফখরুল নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নবীগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার বিভিন্ন খাতের সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের সাইবার সক্ষমতা জোরদার করবে ফিনিক্স সামিট ২০২৬ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের সঙ্গে ড্যাব নেতাদের বাগবিতণ্ডা বিদ্যুৎপৃষ্ট হয়ে স্কুলের দফতরির মৃত্যু,২ জন চিকিৎসাধীন পাইকগাছায় তুচ্ছ ঘটনায় শিশুর পিতা-মাতার ওপর হামলার অভিযোগ মতলব উত্তরে যুবদল নেতা শাহ আলম লস্করের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : অ্যাড.মফিজুল ইসলাম সাতক্ষীরার কালিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশী আহত পীরগাছায় ডোবার পানিতে দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ, তদন্তের দাবি কিশোরগঞ্জে সানি হত্যা মামলার আসামী আটক ফটিকছড়ি পৌরসভায় ব্যক্তিগত অর্থায়নে উন্নয়ন করে আলোচিত বিএনপি নেতা এমরান মুন্সীগঞ্জপ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৭ মুকসুদপুরে আধুনিক কসাইখানা নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন নান্দাইলে প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের নতুন অফিসের শুভ উদ্বোধন মতলব উত্তরে অটোরিকশার ধাক্কায় শিশুকন্যা আয়াতের মৃত্যু মাদারগঞ্জে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরিষাবাড়ীতে প্রবাসীর ঘরে ঢুকে যুবকের আত্মহত্যা খুলনায় টোয়াব অগ্রগামী ঐক্যজোটের ঈদ পুনর্মিলনী ও নির্বাচনী সভা অপো এ সিরিজকে নম্বর ১ স্মুথনেস, ব্যাটারি লাইফ ও ডিউরেবিলিটির স্বীকৃতি দিলো বুয়েট

টেকসই উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান, নেতৃত্বে গতিশীলতা আনতে দ্রুত নির্বাচনের তাগিদ: ইউএনও রুহুল আমিন

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) 
শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:৩৭ অপরাহ্ন

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নবীগঞ্জ উপজেলাতেও বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা সমবায় কর্মকর্তা মো. হাফিজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা পজীপ কর্মকর্তা সাকিল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিঞা ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন— সমরগাঁও মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি নানু মিয়া, আনোয়ারখালী খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মো. ইছমত আলী এবং বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারণ সম্পাদক এ জেড এম শাহেদ।
দিবসটি উপলক্ষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে ফরিদপুর শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি, চাঁনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি এবং আরুয়া কলকলিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমবায় সমিতিগুলোর নেতৃত্বে গতিশীলতা আনতে এবং কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে দ্রুত নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করা জরুরি। পাশাপাশি, সমিতিগুলোর সমস্যা সমাধান ও সরকারি সুযোগ-সুবিধা বৃদ্ধির আহ্বান জানান তারা। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. রুহুল আমিন বলেন, “একজন ব্যক্তি দিয়ে সকল কাজ সম্ভব নয়; উন্নয়নের জন্য সবার সম্মিলিত প্রয়াস দরকার।”
তিনি সমবায় আন্দোলনকে গ্রামীণ অর্থনীতির শক্তিশালী ভিত্তি হিসেবে উল্লেখ করে বলেন, “ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “নদী-বিল বা জলাশয় নিয়ে কোনো জটিলতা দেখা দিলে সংঘাতে না জড়িয়ে সম্মিলিতভাবে সমাধান খুঁজতে হবে। স্থানীয়ভাবে সমাধান সম্ভব না হলে উপজেলা প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা করবে।” সভা শেষে ইউএনও মো. রুহুল আমিন সমবায় কর্মকর্তাদের দ্রুততম সময়ে সকল সমিতির নির্বাচন সম্পন্নের নির্দেশনা প্রদান করেন।


এই বিভাগের আরো খবর