বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
বিএনপি সরকার জনগণের কল্যাণের সরকার: সেলিমুজ্জামান এমপি শেরপুরে জেলা যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল আমতলীতে বিএনপির বিক্ষোভ মিছিল পাইকগাছায় ভুমিহীনের জমি জবর দখল নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে ছাত্রদল-যুবদলের অবস্থান কর্মসূচি সাতক্ষীরায় বিআরটিএ কর্তৃক সড়ক দুর্ঘটনায় হতাহত পরিবারের মাঝে চেক হস্তান্তর কলমাকান্দাকে আগামী ৫০ বছরের মহাপরিকল্পনায় আধুনিক জনপদ করা হবে: ডেপুটি স্পিকার কেন্দ্রীয় যুবদলের নির্দেশনায় সাতক্ষীরায় যুবদলের উদ্যোগে প্রতিবাদ মিছিল প্লাস্টিক দূষণ রোধে কাপ্তাই ৪১ বিজিবি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ভাণ্ডারিয়ায় দুই ভেটেরিনারি ওষুধ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা কিশোরগঞ্জে ফল মেলার উদ্বোধন সালথায় কমিটিতে পদবঞ্চিত হয়ে ছাত্রদল কর্মীর সংবাদ সম্মেলন সালথায় নবগঠিত ছাত্রদলের আনন্দ মিছিল মতলব উত্তরে অপ্রচার ও শিষ্টচার বর্হিভুত রাজনীতির বিরুদ্ধে যুবদলের প্রতিবাদ মিছিল বগুড়ার শিবগঞ্জ মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত লালমোহনে ব্রিজ ভেঙে ট্রাক খালে, চালক নিহত পুলিশের নাকের ডগায় মাদক ব্যাবসা,র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ উদ্ধার, গ্রেপ্তার-৩ নারায়ণগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে রয়েছে সশস্ত্রবাহিনী জামায়াতের ব্রিফিং চলাকালীন “দোসর” আখ্যা দিয়ে হামলা, সাংবাদিক আহত বাংলাদেশের সাহিত্যকে বিশ্বদরবারে পৌঁছে দিচ্ছেন শাম্মী তুলতুল মাইলস্টোন এয়ার সার্ভিস লিমিটেডের আয়োজনে হজ্জ ও ওমরা পালন বিষয়ক আলোচনা অনুষ্ঠান ​ফুলবাড়ীয়ায় পৌর এলাকায় নতুন সোলার বাতি স্থাপন কাজের উদ্বোধন নগরকান্দায় সাংবাদিকদের সাথে নবনিযুক্ত ইউএনও রেজওয়ানা আফরিনের মতবিনিময় কাউখালীতে বিএনপির অবস্থান কর্মসূচি নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে আনোয়ারায় পুলিশের নজরদারি জোরদার বগুড়ার সোনাতলায় গরুভর্তি ভটভটি উল্টে সাবেক ইউপি সদস্য নিহত সালথা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষনা: সভাপতি রাজ, সম্পাদক সোহেল কাউখালীর দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট: নিরসনের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন কুমিল্লার মুরাদনগরে সড়ক নিয়ে মিথ্যাচার, প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বরিশাল বিভাগীয় সমাবেশ বাস্তবায়ন করতে ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ট্রাম্পের মিথ্যাচার, ৪ বছরে ৩০ হাজারের বেশি

অনলাইন ডেস্ক :
রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১, ১:৪৭ অপরাহ্ন
https://www.dhakaprotidin.com/wp-content/uploads/2021/01/Donald-Trump-Dhaka-Protidin-ঢাকা-প্রতিদিন-1.jpg

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রাট প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় হেরে হোয়াইট হাউস থেকে বিদায় নিয়েছেন সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হোয়াইট হাউস থেকে বিদায় নিলেও ট্রাম্পের এখনও রয়েছেন আলোচনায়। বরং প্রতিটি ক্ষেত্রেই তার নাম উঠে আসছে। এর মধ্যে বেশিরভাগই বিতর্কিত ঘটনা।

মিথ্যা তথ্য, অন্যদের কটুক্তি, বিতর্কিত মন্তব্যের জন্য শুরু থেকেই সমালোচিত এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ক্রমাগত ভুলভাল তথ্য ও মিথ্যা বলে হাসির খোরাক হয়েছেন তিনি। কিন্তু তাই বলে চার বছরে ৩০ হাজারের বেশি মিথ্যা?

ঠিকই শুনেছেন। এই সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্ষমতায় থাকাকালীন গত ৪ বছরে ৩০ হাজার ৫৭৩ বার মিথ্যা বলেছেন যা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে বিরল ঘটনাই বলা চলে। আমেরিকার ইতিহাসে সবচেয়ে মিথ্যেবাদী প্রেসিডেন্টের তকমা বসেছে তার নামের পাশে। ২০১৭ সালের ২০ জানুয়ারি থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি সকালে হোয়াইট হাউস ছেড়ে যাওয়া পর্যন্ত তিনি প্রকাশ্যে ৩০ হাজার ৫৭৩ বার মিথ্যা দাবি করেছেন বলে এক প্রতিবেদনে উঠে এসেছে।

ওয়াশিংটন পোস্টের এক পরিসংখ্যানে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেও বিচক্ষণ হিসেবে তেমন সুখ্যাতি ছিল না ট্রাম্পের। নির্বাচনী প্রচারণাতেও বিভিন্ন অযৌক্তিক দাবি করতে দেখা গেছে তাকে। তাই তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকে প্রথম ১০০ দিন তার প্রতিটি মন্তব্যের রেকর্ড রাখা শুরু হয়েছিল। পরে পাঠকদের আগ্রহের ওপর ভিত্তি করে নিয়মিত রেকর্ড রাখা শুরু হয়।

সত্যতা যাচাই করে ট্রাম্পের মন্তব্যের মধ্যে থেকে সঠিক এবং ভুয়া তথ্য আলাদা করার জন্য বিশেষ ‘ফ্যাক্ট চেক টিম’ও তৈরি করা হয়। গত বুধবার হোয়াইট হাউস থেকে ট্রাম্প বিদায় নেওয়ার পর সেই হিসেব মেলানো শুরু হয়। তাতেই ট্রাম্পের সব ভুয়ো দাবির যোগফল ৩০ হাজার ৫৭৩-এ গিয়ে ঠেকেছে।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর প্রথম বছরে প্রকাশ্যে দিনে অন্তত চারবার মিথ্যা বলেছেন ট্রাম্প। দ্বিতীয় বছরে তা বেড়ে হয় দৈনিক ১৬টি। তৃতীয় বছরে তা বেড়ে দাঁড়ায় দিনে ২২টি এবং চতুর্থ বছরে তা বেড়ে হয় দিনে ৩৯টি। হোয়াইট হাউসে প্রথম ২৭ মাসে ট্রাম্প ১০ হাজার মিথ্যা বলার রেকর্ড পার করে ফেলেন বলে জানা গিয়েছে। পরবর্তী ১৪ মাসে মিথ্যা সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ হাজার। তারপরের পাঁচ মাসে তার বলা মিথ্যার সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যায়।

তবে জনসভা এবং নিজের টুইটার হ্যান্ডলেই ট্রাম্প সবচেয়ে বেশি মিথ্যা দাবি করেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তারা জানিয়েছে, অভিবাসীদের দল সীমান্ত পেরিয়ে যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছেন বলে দাবি করে হাউস অব রিপ্রেজেন্টেটিভসকেও বিভ্রান্ত করার চেষ্টা করেন তিনি। ২০১৯ সালে ফোনে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে এবং তিনি জো বাইডেনের বিরুদ্ধে তদন্তের কথা জানিয়েছেন বলেও দাবি করেন ট্রাম্প। ওই বিষয়ে ৪ মাসে প্রায় ১ হাজার মিথ্যা বলেছেন ট্রাম্প।

২০২০ সালে মহামারির প্রকোপে পুরো দেশ যখন বিপর্যস্ত সে সময়ও ট্রাম্প মিথ্যা বলা থেকে বিরত হননি। বরং তা আগের তুলনায় বেড়ে যায় বলে দাবি করেছে ওই সংবাদমাধ্যম। তাদের দাবি, করোনাভাইরাস নিয়ে আড়াই হাজারেরও বেশি মিথ্যা দাবি করেছেন ট্রাম্প। অক্টোবর মাসে নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর ৬ দিন চুপ করে ছিলেন তিনি। তবে সব মিলিয়ে ওই মাসে ট্রাম্প মোট ৪ হাজার মিথ্যা দাবি করেন। অর্থাৎ সে সময়ে দিনে প্রায় ১৫০টি মিথ্যা দাবি করেন তিনি।

নির্বাচন নিয়েও ট্রাম্প একই কাজ করে গেছেন বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। তাদের দাবি, ভোট কারচুপি সংক্রান্ত কমপক্ষে ৬০টি মামলা আদালতে খারিজ হয়ে গেলেও ৩ নভেম্বর থেকে তা নিয়ে ৮শ’র বেশি মিথ্যা দাবি করেছেন তিনি। গত ৬ জানুয়ারি যে বক্তৃতায় ট্রাম্প সমর্থকদের ক্যাপিটলে হামলা চালাতে উস্কানি দিয়েছিলেন বলে অভিযোগ, সেই বক্তৃতায় তিনি ১০৭টি মিথ্যা দাবি করেছেন।

ট্রাম্পের সব মিথ্যা দাবির মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেই তালিকাও দিয়েছে ওয়াশিংটন পোস্ট। এমনকি একই মিথ্যা কমপক্ষে ৭৫০ বার তাকে আওড়াতে দেখা গেছে বলেও জানিয়েছে তারা। বিগত ১০ বছর ধরে প্রেসিডেন্টদের মন্তব্যের রেকর্ড রাখা হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

আরও পড়ুন : চিরকুট পাঠানো ১১ শ্রমিককে উদ্ধার করলো চীন


এই বিভাগের আরো খবর