সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার বন্য জেব্রাফিশ গবেষণায় সহযোগিতা জোরদারে বাকৃবি-ফ্রান্স সৌজন্য সাক্ষাৎ কিশোরগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রান গেলো ব্যবসায়ীর ভান্ডারিয়ায় পানি সংকট নিরসনে এগিয়ে এলেন বিএনপি নেতা সুমন,খাল পরিষ্কার কার্যক্রম অব্যাহত গজারিয়ায় গ্রাম আদালত সেবা জোরদারে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত পাইকগাছায় ইমামের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন বিশ্বকাপের প্রিয় দলের পতাকার রঙে রঙিন ত্রিশালের সড়ক সিরাজগঞ্জে মানহানির দুই মামলায় মুফতি আমির হামজার স্থায়ী জামিন কুশমাইল ভূমি অফিসে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সেবাগ্রহীতারা নান্দাইলে মাদক ও জুয়া বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ঠাকুরগাওয়ে আন্ত:ধর্মীয় সম্প্রীতি কমিটির বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন করেছে রাশিয়ান হাউস ইন ঢাকা চুনারুঘাটে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন ফরিদপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বন্দরে অপরাধ নির্মুলে সাড়াশি অভিযান চলমান: ওসি আশরাফ দুদকের মামলায় সাবেক আইজিপি বেনজির দুবাইতে গ্রেফতার জাতীয় বাজেট ২০২৬-২৭: সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির যৌক্তিকতা নাজিরহাট হাসপাতালে এক দিনে ১৭ নরমাল ডেলিভারি করে সাফল্য ফটিকছড়িতে জীপ-অটোরিক্সা সংঘর্ষ মহিলার মৃত্যু ময়মনসিংহে হাম রোগে আক্রান্ত শিশুদের মাঝে মিনি হাইজিন পার্সেল বিতরণ ফুলবাড়ীয়ায় গাঁজা গাছসহ এলাকাবাসীর অভিযান, পলাতক ২ জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত এসটিআই ফোরাম ২০২৬-এ প্রিয়শপ ঢাকা স্পোর্টিং ক্লাবের আবারও সভাপতি হলেন ইঞ্জি. মো. মিজানুর রহমান খাজা ওসমান ফারুকীর নতুন গ্রন্থ ‘সুফি সাইকোলজি’র মোড়ক উন্মোচন ও গোলটেবিল বৈঠক মেধাবী প্রকৌশলীদের দেশে ধরে রাখতে সুযোগ বাড়ানোর তাগিদ জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির কচ্ছপ সাপাহার জবই বিলে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত নান্দাইলে কর্মরত সাংবাদিকদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন ঘাটাইলে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে এতিমদের নিয়ে মির্জা ফখরুলের জন্মদিন পালন

ঠাকুরগাঁও প্রতিনিধি
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৯:০৬ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে এতিমদের নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন পালন করা হয়েছে। দুই শতাধিক এতিমদের নিয়ে দোয়া মাহফিল ও তাদের সাথে একবেলা খাবারের মধ্য দিয়ে মহাসচিবের জন্মদিন পালন করা হয়।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট জাকির হোসেন (জুয়েল)-এর উদ্যোগে রুহিয়া ছালেহীয়া দারুচ্ছুন্নাত এতিমখানার এতিমদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এছাড়াও আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তারেক রহমান ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘায়ু কামনা করা হয়।

দোয়া মাহফিলের পূর্বে এ্যাডভোকেট জাকির হোসেন বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্মদিন উপলক্ষে আজকে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত করা হয়েছে। আমরা দেখেছি জন্মদিন উপলক্ষে নানান আয়োজন করা হয়, কেক কাটা হয়। এতে অযথা খরচ করা হয়। তাই আমরা অযথা খরচ না করে এতিমদের নিয়ে একবেলা খাওয়ার ব্যবস্থা করেছি।

দোয়া শেষে ২ শতাধিক মাদ্রাসার এতিমদের জন্য একবেলা খাবারের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মাসুদুর রহমান মুন্না, রুহিয়া থানা বিএনপির সভাপতি আব্দুল জব্বার, রুহিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল মালেক মানিক, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 


এই বিভাগের আরো খবর